রাহুলের সমর্থনে লোকসভা থেকে ইস্তফা দিতে চান কংগ্রেসের এই সাংসদ

লোকসভা থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত তামিলনাডুর কংগ্রেস সাংসদ মানিক্কম ঠাকুরের।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই:  ‘মোদি’ মন্তব্যের জেরে দুই বছরের জেলের সাজা মাথার ওপরে। আর তার জেরেই লোকসভার সাংসদ পদ খুঁইয়েছেন রাহুল গান্ধি। ইতিমধ্যেই রাজীব তনয়ের সাংসদপদ খারিজের প্রতিবাদে রাজপথে নেমেছেন কংগ্রেস নেতারা। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ দলের শীর্ষ নেতারা। তবে দলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাতে ভিন্ন পথে হাঁটতে চান তামিলনাডুর বিরুদ্ধনগরের কংগ্রেস সাংসদ মানিক্কম ঠাকুর। রাহুলের পাশে দাঁড়াতে লোকসভার সাংসদপদে ইস্তফা দিতে চান তিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছে সাংসদপদে ইস্তফা দেওয়ার অনুমতিও চেয়েছেন।

রবিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন তামিলনাডুর কংগ্রেস সাংসদ মানিক্কম ঠাকুর। একটি ছবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উর্দি পড়ে দাঁড়িয়ে রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আর অন্য ছবিতে সংসদ ভবনে রাহুল গান্ধির সঙ্গে দাঁড়িয়ে তিনি। ওই পোস্টে বিরুদ্ধনগরের সাংসদ লিখেছেন, ‘মাননীয় অধ্যক্ষ আমার নেতা রাহুল গান্ধিকে লোকসভার সাংসদ হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন। ওই ঘটনার কয়েক মিনিট আগেই তাঁর সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলেছিলাম। ২০০৯ সালে আমাকে লোকসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন রাহুল গান্ধি। যখন তিনিই সেখানে নেই, তখন আমি থেকে আর কী করব। তাঁর (রাহুল গান্ধি) প্রতি হওয়া অন্যায়ে আমি অত্যন্ত ব্যথিত।’

সূত্রের খবর, শুধু মানিক্কম ঠাকুরই নন, কংগ্রেসের অধিকাংশ সাংসদই চান, রাহুল গান্ধির সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীদের লোকসভা ও রাজ্যসভায় বয়কট করা হোক। বাজপেয়ী জমানায় যেভাবে বয়কট করা হয়েছিল র্তকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন