চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিবাদ মিছিলে আহত কৃষকরা, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে চলছে কৃষক আন্দোলন। সেই আবহেই বিক্ষোভে অংশগ্রহণকারী আহত কৃষকদের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার রাতে আহত কৃষক গুরমিত সিংয়ের সঙ্গে রাহুলের টেলিফোনে কথোপকথন হয়। বর্তমানে ওই কৃষক পাতিয়ালা জেলার রাজপুরা শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি।

আহত কৃষকের সঙ্গে কথা বলে রাহুল নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হিন্দিতে একটি পোস্টে লেখেন, ‘গুরমিত সিংজি কৃষক আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে গুরুতর আহত হয়েছেন।  তাঁদের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছি।‘কংগ্রেস নেতা আহত কৃষককে জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় আঘাত পেয়েছেন? কৃষক উত্তর দিয়েছিলেন যে তার হাতে এবং চোখের কাছে ক্ষত রয়েছে। শুধু তাই নয় রাহুল তাদের আশ্বাস দেন মোদি  সরকারের দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি “একনায়কতান্ত্রিক মনোভাব” দেখাচ্ছেন। আমরা আছি আপনার সঙ্গে। চিন্তা করবেন না।

 উল্লেখ্য, মঙ্গলবার দিল্লি অভিমুখে প্রতিবাদ মিছিলে বাধা দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় কৃষকরা। শুধু তাই নয় হরিয়ানা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভরত কৃষকেরা। প্রতিবাদী কৃষকদের দিল্লি অভিমুখে পদযাত্রা বন্ধ করার চেষ্টা করায় সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবিরের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ