যৌনতার ফাঁদে পড়ে তথ্য বিক্রি পাকিস্তানে,রাজস্থানে পুলিশের জালে রেল আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েব সিরিজ নয়!বাস্তবে ঘটেছে ঘটনা। যৌনতার ফাঁদে ফেলে তথ্য পাচার! মোটা টাকার বিনিময়ে তথ্য বিক্রি পাকিস্তানে! পাচার হওয়া তথ্য নিয়ে উদ্বিগ্নে রাজস্থান পুলিশ। কেননা ওই তথ্যে ছিল দেশের গুরুত্বপূর্ণ সব তথ্য।পুলিশের জালে আটক রেলের এক আধিকারিক। পাকিস্তানি মহিলাকে তথ্যপাচারের অভিযোগে ওই আধিকারিকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত রাজস্থানের বিকানের থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই গোয়েন্দারা।

এই নিয়ে রাজস্থান পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভবানী সিংহ। তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়। মোটা টাকার লোভও দেখানো হয়। আর সেই প্রস্তাবে রাজিও হয়ে যান ভবানী সিংহ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছদ্মবেশী পাক-মহিলাকে একের পর এক তথ্য পাচার করেন তিনি। আইএসআই-এর কাছ থেকে ভবানী দীর্ঘদিন ধরেই সেনার তথ্য পাচার করতে থাকেন। বিষয়টি গোয়েন্দাদের গোচরে আসতেই রেল আধিকারিকের গতিবিধির উপর নজরদারি চালানো শুরু করে। পুলিশকেও এই বিষয়ে সতর্ক করা হয়। গোপন বৈঠকও হয় গোয়েন্দাদের মধ্যে। তা গুণাক্ষরেও টের পায় নি ভবানী। তবে শেষ পর্যন্ত গোয়েন্দাদের নজর এড়াতে পারেন নি ভবানী।পাচার হওয়া তথ্যের মধ্যে রয়েছে দেশের গুরুত্বপূ্র্ণ সব তথ্য।এই তথ্য ফাঁস হলে দেশের ক্ষতির আশঙ্কা করছেন গোয়েন্দারা।

জানা গিয়েছে সমাজমাধ্যমে এক অচেনা মহিলার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। সাজবেশে ভবানীর দৃষ্টি আকর্ষণ করেছিল ছদ্মবেশি মহিলাটি।অনলাইনে টাকা উপার্জনের তাগিদে ওই মহিলার সঙ্গে ভবানীর পরিচয় হয়। তার পর তাঁদের আলাপ আরও অনেক দূর এগোয় সম্পর্ক।এরপরেই ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলা হয়। একইসঙ্গে বিয়ের স্বপ্নও দেখানো হয় ভবানীকে। এছাড়াও ফ্ল্যাট-গাড়ি বাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার