পাকিস্তান সীমান্ত সিল করল রাজস্থান, পুলিশ কর্মীদের ছুটি বাতিল পঞ্জাবে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজস্থান : পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এর পরের দিনই সতর্ক হয়েছে রাজস্থান ও পাঞ্জাব। পাকিস্তানের পক্ষ থেকে কোনো রকম উত্তেজনার আশঙ্কায় প্রস্তুত রয়েছে রাজস্থান ও পাঞ্জাব। পাকিস্তানের দিকে সীমান্ত বন্ধ করেছে রাজস্থান। পাশাপাশি পুলিশকর্মীদের ছুটি বাতিল করেছে পাঞ্জাব সরকার।

পাকিস্তানের সঙ্গে ১,০৩৭ কিলোমিটার সীমান্ত ভাগ করে রাজস্থান। সেখানেই এবার কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলেই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও কড়া নজরদারি রেখেছে।

পশ্চিমাঞ্চলীয় সেক্টরে আকাশে যুদ্ধবিমান টহল দেওয়ার জন্য যোধপুর, কিষাণগড় এবং বিকানের বিমানবন্দর থেকে শুক্রবার পর্যন্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। সুখোই-৩০ এমকেআই জেট বিমান গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত আকাশপথে টহল দিচ্ছে। বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সলমীর এবং বারমের জেলার স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে।  স্কুলে যেসকল পরীক্ষা চলছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। পুলিশ এবং রেল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

সীমান্তবর্তী গ্রামগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের কাছে ড্রোন-বিরোধী ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে। পাঞ্জাবে সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কোথাও বেশি জনসমাগমের পরিমাণও সীমিত করা হয়েছে। সীমান্তে উত্তেজনার কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি