চোখের অস্ত্রোপচারে এসে রোগীদের ফাঁদে ফেলে বিজেপির সদস্যপদ দেওয়ানো হল, মোদি রাজ্যের ঘটনা নিয়ে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছানি অপারেশন করতে হাসপাতালে এসে রোগীদের জোর করে দেওয়া হচ্ছে বিজেপির সদস্যপদ।  প্রকাশ্যে এল  বিজেপির এমনই এক  কুকীর্তি। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোট জেলা হাসপাতালে। সেখানে ৩৫০ জন রোগীকে ঘুম থেকে তুলে দেওয়া হল বিজেপির সদস্যপদ। কীভাবে চলল এই কর্মকাণ্ড, সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে, ছানি অপারেশনের পর সমস্ত রোগী ঘুমাচ্ছে। সেইজন্য একজন ব্যক্তি এসে তাদেরকে ঘুম থেকে তুলে  বলছেন ফোনে আসা ওটিপিটা জানাতে। এরপর রোগীরা  ওটিপি বলতেই ফোনে  আসছে একটি  নোটিফিকেশন। সেখানে লেখা রয়েছে ,’  আপনি বিজেপি সদস্য হয়েছেন। ‘ তা দেখে কোন রোগীরা  আবার বলেছেন,’ আপনি কী আমাকে বিজেপির সদস্য বানাচ্ছেন?’  এই ভাবে প্রায় ৩৫০ জন রোগীকে বিজেপির সদস্যপদ করা হয়েছে বলে খবর।

এই ঘটনা ছড়িয়ে পড়তে হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন ,’  যিনি এই কর্মকাণ্ড করেছেন তিনি হাসপাতালের কেউ নন। আমরা এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছি। ‘ অন্যদিকে এই বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন বিজেপির গুজরাট রাজ্য সহ-সভাপতি গোরধন জাদাফিয়াও। তিনি লেখেন,’ আমরা কাউকে বিজেপির সদস্য করেনি। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত চালাচ্ছি।‘ তবে এই ঘটনা ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন বিরোধী শিবিরের একাংশ।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ