রাজ্যসভায় RJD প্রার্থী লালু কন্যা মিসা ভারতী

অন্য প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক ফৈয়াজ আহমেদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ফের পরিবারবাদের পথই বেছে নিলেন রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বৃহস্পতিবার আসন্ন রাজ্যসভা ভোটে বিহারের দুই আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরজেডি। দুই প্রার্থীর মধ্যে রয়েছেন লালু কন্যা মিসা ভারতী। অন্য প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক ফৈয়াজ আহমেদ।

আসন্ন রাজ্যসভার ভোটের জন্য বুধবার থেকেই মনোনয়ন দাখিল শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত। রাজ্য থেকে পাঁচটি আসন শূন্য হয়েছে। তার মধ্যে বিধায়কদের শক্তির নিরিখে দুটি আসনে আরজেডি’র জয় সুনশ্চিত। দুই আসনে লালুর দলের হয়ে কারা প্রার্থী হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল নীতীশ কুমারের সঙ্গ ত্যাগ করা প্রাক্তন জেডিইউ সভাপতি শরদ যাদবকে সংসদের উচ্চকক্ষে পাঠাতে পারেন লালু। প্রার্থী হিসেবে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ও বাবা সিদ্দিকীর নাম নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল।

সেই চর্চার মধ্যেই বুধবার রাতে কন্যা মিসা ভারতীকে নিয়ে দিল্লি থেকে পটনায় ফেরেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। ১০ সার্কুলার রোডের বাড়িতে দলের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন আরজেডি সুপ্রিমো। জানান, দলের হয়ে মিসা ভারতী ও ফৈয়াজ আহমেদ লড়বেন। এর আগেও দলের হয়ে রাজ্যসভায় সাংসদের দায়িত্ব পালন করেছেন লালু কন্যা। আর ফৈয়াজ আহমেদ মধুবনীর বসফির প্রাক্তন বিধায়ক। ২০১০ ও ২০১৫ সালের বিধানসভা ভোটে জিতলেও গত ভোটে বিজেপি প্রার্থীর কাছে হার মানতে হয়েছিল।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর