জনসাধারণের জন্য খুলল রাম মন্দিরের দরজা, উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনসাধারণের জন্য খুলে গেল অযোধ্যার রাম মন্দিরের দর্শন। মঙ্গলবার সকাল থেকে উপচে পড়ছে ভিড়। ভগবান রামের কাছে প্রার্থনা ও দর্শন করার জন্য এদিন ভোর তিনটে থেকেই  মন্দিরের মধ্যে মূল গেট এবং প্রাঙ্গণে ভিড়  হতে শুরু হয় । প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  জনসাধারণের জন্য খোলা থাকবে রামমন্দিরের দরজা।

অন্যদিকে প্রতিদিন  ভোর সাড়ে ছটার সময় মন্দিরে আরতি ও জাগরণ সঙ্গীত হবে। এরপর ফের সন্ধ্যা ৭টা সময় মন্দিরে আরতি হবে। যে সমস্ত ভক্তরা আরতি দেখতে চান, তাঁদের একদিন আগে আরতি দেখার জন্য জায়গা বুক করতে হবে। আরতি দেখতে আসার সময় ভক্তদের স্পেশাল পাস নিয়ে আসতে হবে। এই স্পেশাল পাস ট্রাস্ট অফিস থেকে দেওয়া হবে।

উল্লেখ্য, ২২ শে জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের কিছু বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেইমতো এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত সহ বলিউড ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার একদিন পরেই জনসাধারণের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা।

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক