ভোট মিটতেই ফের জেলে রাম রহিম, সরব বিরোধীরা

শুক্রবার ফের গরাদের ওপারে ফিরলেন রাম রহিম । রহিমের জেলমুক্তি ও ফের গারদে ঢোকার সঙ্গে নির্বাচনী যোগ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪০ দিনের জন্য তাকে জেলমুক্ত করেছিল হরিয়ানার বিজেপি সরকার। শুক্রবার ফের গরাদের ওপারে ফিরলেন রাম রহিম । রহিমের জেলমুক্তি ও ফের গারদে ঢোকার সঙ্গে নির্বাচনী যোগ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই। শুক্রবারই শেষ হয়েছে সেরাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর সেদিনই জেলে ফিরলেন ধর্ষক ধর্মগুরু।

গত ১৪ অক্টোবর প্যারোলে মুক্তি পান রাম রহিম। সেই সময়ই বিরোধীরা সরব হয়েছিল তাঁর মুক্তির সময়কালের সঙ্গে নির্বাচনের সংযোগ নিয়ে। হরিয়ানায় তিন দফার পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই সময়ের মধ্যেই। ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে যা শেষ হয়েছে ২৫ নভেম্বর। এছাড়াও মাসের গোড়ায় হয়েছিল আদমপুর বিধানসভা এলাকায় ছিল উপনির্বাচনও। আর এই সময়টায় জেলের বাইরেই ছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান। কেবল এবারই নয়। এর আগে গত জুনেও মুক্তি পেয়েছিলেন তিনি। সেই সময় হরিয়ানায় ৪৬টি পুরসভায় ছিল নির্বাচন। তার আগে ফেব্রুয়ারিতে তিন সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। সেই মুক্তিও ছিল পঞ্জাবের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই। এতবার নির্বাচনের আগে বা সেই সময়ে তাঁর প্যারোলে মুক্তিকে কাকতালীয় বলে মানতে রাজি নন বিরোধীরা। তাছা়ড়া প্রশ্ন উঠছে তাঁর এত ঘনঘন মুক্তি পাওয়া নিয়েই। বিরোধীদের দাবি, যেখানে বহু আসামি তিন দশক ধরেও মুক্তি পান না, সেখানে রাম রহিমের ক্ষেত্রে এতবার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কী করে।

প্রসঙ্গত, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম। এছাড়াও তার ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তার নাম।

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া