বাড়িতে বসেই সরাসরি দেখা যাবে রামলালার আরতি, সৌজন্যে দূরদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মন খারাপের দিন শেষ। বাড়িতে বসেই টেলিভিশনের পর্দায় প্রতিদিন সকালে দেখা যাবে অযোধ্যার রামলালার মঙ্গল আরতি। সৌজন্যে রাষ্ট্রায়ত্ত বৈদ্যুতিন চ্যানেল দূরদর্শন। সোমবার দূরদর্শনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ছয়টার সময়ে অযোধ্যার রামমন্দির থেকে রামলালার মঙ্গল আরতি সরাসরি সম্প্রচারিত হবে। ডিডি ন্যাশনাল চ্যানেলে ওই সম্প্রচার দেখা যাবে।

গত ২২ জানুয়ারি অযোধ্যায় অসমাপ্ত মন্দিরেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। প্রাণ প্রতিষ্ঠার পরের দিন মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকেই দর্শনার্থী আর ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল রামলালার মন্দির। আর প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই রামলালার দর্শনে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত হাজির হচ্ছেন অযোধ্যায়। সকালে মঙ্গল আরতির পরে সাতটা থেকে ভক্তদের জন্য খুলছে মন্দিরের দরজা। রাত দশটা পর্যন্ত তা খোলা থাকছে। ভিড় এড়াতে অবশ্য দর্শনার্থীদের জন্য অনলাইনে বুকিং স্লট চালু করেছে মন্দির কর্তৃপক্ষ। 

গত মাসেই রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে জানানো হয়েছে, প্রাণপ্রতিষ্ঠার পর থেকে এক মাসে  রামলালাকে দর্শন করেছেন ৬০ লক্ষ পুণ্যার্থী। অর্থা‍ৎ প্রতিদিন গড়ে ২ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী মন্দির দর্শন করেছেন। শুধু তাই নয়, মন্দির চত্বরে রাখা বিভিন্ন দানপাত্রও ভক্তদের দানে উপচে পড়েছে। টাকা থেকে সোনা, রুপোর গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী জমা হয়েছে। জমা পড়া বিভিন্ন মূল্যবান সামগ্রীর মধ্যে ২৫ কেজি রুপো এবং ১০ কেজি সোনা রয়েছে। যদিও ওই সোনা ও রুপোর গয়না রামলালার বিগ্রহে অবশ্য চড়ানো হয়নি। পাশাপাশি নগদ এবং চেক মিলিয়ে ২৫ কোটি টাকার বেশি প্রণামী জমা পড়েছে।

 

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি