চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামলালার অভিষেকের জন্য অমরাবতী থেকে আসছে ৫০০ কেজি কুমকুম পাতা

courtesy; Google

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তারপরেই অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তাই সেই উৎসবের জন্য দেশ জুড়ে শুরু হয়েছে নানা প্রস্তুতি। এবার ২২ জানুয়ারি মহারাষ্ট্রের অমরাবতী থেকে রাম মন্দিরের মূর্তি অভিষেকের জন্য ৫০০ কেজি কুমকুম পাতা আসবে। আধ্যাত্মিক নেতা রাজেশ্বর মৌলি এবং জিতেন্দ্রনাথ মহারাজ উত্তরপ্রদেশের পবিত্র শহরে ‘কুমকুম’ পাতা নিয়ে যাচ্ছেন।  অযোধ্যায় তাদের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ নবনীত রানা উপস্থিত ছিলেন।

অন্যদিকে হায়দ্রাবাদের নাগভূষণ রেড্ডি নামে এক ব্যক্তি অযোধ্যা রাম মন্দিরের জন্য ১,২৬৫ কেজির একটি লাড্ডু তৈরি করেছেন। সেই লাড্ডু নিয়ে নাগভূষণ রেড্ডি বলেন, ‘প্রায় ৩০ জন মানুষ এই লাড্ডু প্রস্তুত করতে ২৪ ঘন্টা ধরে একটানা কাজ করেছেন। এই লাড্ডুটি এমনভাবে তৈরি করেছি যাতে ভ্রমণের সময় এটি কোনওভাবেই ক্ষতিগ্রস্থ না হয়।‘

এছাড়াও অযোধ্যার রাম মন্দিরে ২.৫ কেজি ধনুক উপহার দেবে  অমাভা রাম মন্দির। এই ধনুকটি তৈরিতে ২৩ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। প্রায় ৬০০-৭০০ গ্রাম সোনা ব্যবহার করে আড়াই কেজি ওজনের এই ধনুষ্য তৈরি করা হয়েছে। এই ধনুকই রাম মন্দিরের ট্রাস্টকে উপহার দেওয়া হবে। অন্যদিকে  রামলালা প্রতিষ্ঠার দিন পাঁচ লক্ষ লাড্ডু পাঠাবে মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ।একথা ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ