ভয়ঙ্কর কাণ্ড! জামিনে মুক্তি পেয়েই স্ত্রী-সন্তান-সহ ৬ জনকে খুন, পলাতক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় এক রাতে ছজনকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণ ও পকসো আইনের মামলায় অভিযুক্ত রাজকুমার নামে ৩৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রথমে নিজের স্ত্রী ও দুই সন্তানকে খুন করে রাজকুমার। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ১৭ বছরের নাবালিকা-সহ পরিবারের আরও দুই সদস্যকে খুন করে সে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে শাবাদ এলাকায় নিজের বাড়িতে প্রথমে স্ত্রী পার্বতী সরিতা (৩০)-কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে রাজকুমার। এরপর চার বছরের ছেলে ও ১৮ মাসের ছোট ছেলেকেও খুন করে। তিন জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের একটি গ্রামে যায় অভিযুক্ত। সেখানে ১৭ বছরের এক নাবালিকাকে খুন করা হয়। ওই নাবালিকা গত ১৬ মে রাজকুমারের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল। শুধু কিশোরীই নয়, তাঁর মা এবং মাতামহীকেও খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের পর রাজকুমার নিজের বাবাকে ফোন করে সমস্ত ঘটনার কথা জানায়। এরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। ফিউচার সিটি পুলিশের কমিশনার তরুণ যোশি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত দুটি পৃথক জায়গায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেফতারের জন্য একাধিক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চলছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা পুলিশের।

আরও পড়ুনঃ পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেছিলেন রাজকুমার ও পার্বতী। তাঁদের তিন সন্তান ছিল। প্রথম সন্তান জন্মের কিছুদিন পরই মারা যায়। পকসো মামলায় গ্রেফতার হওয়ার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিল রাজকুমার। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে প্রতিশোধই মূল কারণ বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক