‘মায়ের পরিচয়ে বেড়ে উঠবে ধর্ষিতার সন্তান’, যুগান্তকারী রায় আদালতের

Share:

নিজস্ব প্রতিধিনি:  বর্তমানে ধর্ষণ সমাজের কাছে বিরাট একটি মারণ ব্যাধির মতো হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে হয় ধর্ষণের কারণে গর্ভবতী হয়ে পড়েন মহিলারা। আবার এমনটাও হয় অনেকে সন্তানেরও জন্ম দেন।   যদি কোনও ধর্ষণের শিকার মহিলা  সন্তানের জন্ম দেন, তাহলে তার নাম এবং পরিচয় কী হওয়া উচিত? এই প্রশ্ন  সকলকে ভাবাচ্ছে। সেই বিষয়ে  বোম্বে হাইকোর্ট  গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। জানিয়ে দিয়েছেন এই ধরণের ঘটনা ঘটকে সেই সন্তানের পরিচয় কি হবে।

বোম্বে হাইকোর্ট এই মামলা রায়ে নিঃসন্দেহে একটি সামাজিক বার্তা দিয়েছে। জানানো হয়েছে পরিস্থিতি অনুযায়ী ধর্ষণের কারণে জন্মানো  শিশু পরিচিতি হিসেবে কেবল তাঁর মায়ের নাম এবং  বর্ণ গ্রহণ করতে পারে। মহারাষ্ট্রের বীড জেলার ১২ বছর বয়সী এক মেয়ে এবং তার মায়ের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায়  দিয়েছে।

আদালতের সিদ্ধান্তে সমাজের প্রতি বার্তা

বিচারপতি বিভা কঙ্কানওয়াড়ি এবং বিচারপতি হিতেন এস. ভেনেগাভকরের একটি বেঞ্চ বলেছে যে, যেখানে তথ্য প্রমাণিত হয়, সেখানে একজন একাকী মাকে তাঁর সন্তানের পরিচয় – নাম, বংশ এবং  বর্ণ  স্বীকৃতি দেওয়ার অনুমতি দেওয়া সমাজকে দুর্বল করে না বরং সমজকে আরও সভ্য ও দৃঢ় করে তোলে। হাইকোর্ট আরও স্পষ্ট করে বলেছে যে এটি পিতৃতান্ত্রিক বাধ্যবাধকতা থেকে সাংবিধানিক পছন্দ এবং বংশকে ভাগ্য হিসাবে বিবেচনা করা থেকে মর্যাদাকে অধিকার হিসাবে বিবেচনা করার একটি সামাজিক পরিবর্তন।

বিষয়টি কি ? 

 আদালত ১২ বছর বয়সী এক মেয়ে এবং তার মায়ের দায়ের করা একটি আবেদনের শুনানি করছিল। আবেদনে কেবল তাদের নাম এবং পদবি পরিবর্তন করার অনুমতি চাওয়া হয়নি, বরং স্কুলের রেকর্ডে তাদের জাত ‘মারাঠা’ থেকে ‘তফসিলি জাতি – মহার’ করার অনুমতিও চাওয়া হয়। শিশুটির মা জানিয়েছেন   যৌন নির্যাতনের শিকার হওয়ার পর শিশুটির জন্ম হয়েছিল। তদন্ত চলাকালীন, একটি ডিএনএ রিপোর্ট অভিযুক্তের পিতৃত্ব নিশ্চিত করে।  জন্মের সময় শিশুর বাবা হিসেবে ওই ব্যক্তির নাম লেখা হয়েছিল।  পরে, স্কুল এবং অন্যান্য নথিতেও একই নাম তালিকাভুক্ত করা হয়েছিল।  

২০২২ সালের ১৪ ডিসেম্বর  মা এবং অভিযুক্ত বাবার মধ্যে একটি মীমাংসা হয়। এই চুক্তি অনুসারে, মা সন্তানে দায়িত্ব পায়। জানানো হয় অভিযুক্ত বাবার অভিভাবক হিসেবে আর কোনও ভূমিকা থাকবে না। এর পর, মা সন্তানের নাম পরিবর্তনের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেন।  সেই মামলার রায় দিয়েছে আদালত। 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের