বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অশান্ত মধ্যপ্রাচ্যে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। তার মাঝেই রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। আজ, বুধবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন, রেপো রেট ৫.২৫ শতাংশই থাকছে। যার ফলে স্বস্তি পেল মধ্যবিত্ত। 

ভারতীয় বাজারে মুদ্রাস্ফীতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তাই রেপো রেট অপরিবর্তিত রাখবে আরবিআই এমনই ধারণা ছিল বিশেষজ্ঞদের। সেই ধারণাই সত্যি হল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। গত ৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত হয়েছে আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এমপিসি-র বৈঠক। সেখানেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। 

আরও পডুন: মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

যার ফলে বাড়ি বা গাড়ির জন্য ব্যাঙ্ক থেকে আমজনতা যে ঋণ নেয় সেটা আপাতত বাড়ছে না। যা বিরাট স্বস্তির। চলতি বছরে একাধিকবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারিং পলিসি কমিটি বৈঠকে বসেছিল। কিন্তু প্রত্যেক বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এপ্রিল মাসের বৈঠকেও রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির অবস্থান ‘নিরপেক্ষ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত থাকে। জুন মাসেও MPC বৈঠকে একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগস্টেও রেপো রেটে কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরবিআই ‘স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি’-এর হার ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। একই সঙ্গে ‘মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি’ (MSF)-এর হার ও ব্যাঙ্কের রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৫.১ থেকে কমে ৫ স্থির থাকবে। চলতি অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ বৃদ্ধির পূর্বাভাস ৬.৬ থেকে ৬.৭ থাকার কথা ঘোষণা করেছে আরবিআই।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম