মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেটার প্রধান মার্ক জুকারবার্গকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে তথ্যপ্রযুক্তি আইনের অধীনে সংস্থার  আইনি সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ক্ষমা চাওয়ার জন্য তিন দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে।  

সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, মেটার প্রতিনিধিরা বৈঠকে স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রীর ভিডিওটি প্রায় পাঁচ ঘণ্টা প্ল্যাটফর্মে দেখা যায়নি। তাঁর দাবি, এত গুরুত্বপূর্ণ একটি সরকারি ভিডিও সাময়িকভাবে সরিয়ে যাওয়া অত্যন্ত গুরুতর বিষয় এবং এর জন্য জবাবদিহি করা উচিত। কমিটি মেটাকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমের অ্যালগরিদম, কনটেন্ট নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই

উল্লেখ্য, ছাত্রবিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁস রুখতে নয়া আইন আনার কথা জানিয়ে সমাজমাধ্যমে এক ভিডিয়োবার্তা পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাতে পোস্ট করা ওই ভিডিয়োবার্তা কিছু সময়ের জন্য ফেসবুক থেকে মুছে গিয়েছিল। সূত্রের খবর, সোমবার (৩ অগস্ট) দিল্লিতে সংসদীয় কমিটির সদস্যদের সামনে হাজির হয়েছিলেন মেটার গ্লোবাল টিমের আধিকারিকরা।  মোদির ভিডিয়ো মুছে যাওয়ার ঘটনায় ক্ষমা চায় ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। বিবৃতি দিয়ে মেটার এক মুখপাত্র জানান, ভুল করে ওই ভিডিয়োটি মুছে গিয়েছিল। তবে মেটা-র সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় সরকার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে মেটা ইন্ডিয়ার আধিকারিকদের ডেকে কড়কে দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, ঘটনার জন্য মেটা যে যুক্তি দিয়েছে, তাকে যুক্তিযুক্ত মনে করছে না সরকার।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর