আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি আমজনতার, রেপো রেট ৬.৫ শতাংশ রাখল আরবিআই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আম-আদমিকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘আগের মতোই রেপো রেট ৬.৫ শতাংশ থাকছে।’ এ নিয়ে টানা এক বছর রেপো রেট অপরিবর্তিত রইল। রেপো রেট  থাকায় আম জনতাকে গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে বাড়তি ঋণ গুনতে হবে না। রেপো রেট অপরিবর্তিত রাখার পাশাপাশি  জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যে রেপো রেট অপরিবর্তিত রাখতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছিল। কেননা, গত দু’মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি ঘটলেও তা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতার মাত্রার মধ্যে রয়েছে। খুচরো মুদ্রাস্ফীতিতে খানিকটা লাগাম পরানো যাওয়ায় খানিকটা হলেও স্বস্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ কর্তারা। যদিও আত্মতুষ্টিতে ভুগতে চান না তাঁরা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কথায়, ‘খাদ্যপণ্যের দামে ওঠা নামা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

২০২২ সালের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের উপরে  ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। গত বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর থেকে জুন, অগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাসেও মুদ্রা নীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আম আদমি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ