🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

আত্মঘাতী হামলাকে শহিদ অভিযান বলে মনে করত দিল্লি বিস্ফোরণের সন্ত্রাসী উমর নবী

নিজস্ব প্রতিনিধি: লাল কেল্লা বিস্ফোরণ নিয়ে সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে। ভিডিওটি লাল কেল্লায় গাড়ি বিস্ফোরণ ঘটানো ডঃ উমর নবীর। সে  বলছে আত্মঘাতী বোমা হামলার ধারণাটি নিয়ে বছরের পর বছর ধরে ভুল বোঝানো হয়েছে। সাবলীল ইংরেজি ভাষায় উমর নবীর বক্তব্য ‘আত্মঘাতী বোমা হামলা’ হিসেবে যে বিষয়টিকে চিহ্নিত করা হয়েছে তা হল আসলে একটি ‘শহিদ অভিযান’। যা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীর মানসিকতার আভাস দেয়। লাল কেল্লা বিস্ফোরণের তদন্তকারী আধিকারিকদের বিশ্বাস, ১০ নভেম্বরের বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত ছিল। আসলে  উমর এক বৃহৎ আকারের আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

ভিডিওতে ডাক্তার থেকে সন্ত্রাসী হওয়া উমর নবী ব্যাখ্যা করে যে, যাকে আত্মঘাতী বোমা হামলা বলা হয়, তা আসলে ইসলামে একটি শহিদ অভিযান। সে দাবি করে এর বিরুদ্ধে যুক্তি এবং তর্ক দুই-ই রয়েছে। আত্মঘাতী বোমা হামলাকে শহিদ অভিযান হিসেবে ব্যাখ্যার নেপথ্যে উমর যুক্তি দিয়েছেন যে যখন একজন ব্যক্তি ধরে নেন যে তিনি একটি নির্দিষ্ট স্থানে এবং সময়ে মারা যাবেন তখন তার মৃত্যুর স্বাভাবিক চিন্তা ভাবনা বদলে যায়। 
তদন্তকারীদের বিশ্বাস, লাল কেল্লা বিস্ফোরণের পরিকল্পনাকারী 'হোয়াইট কলার' ফরিদাবাদের সন্ত্রাসী মডিউলের সবচেয়ে উগ্রপন্থী সদস্য উমর ব্যক্তিদের মগজ ধোলাই করার জন্য এই ভিডিওটি তৈরি করেছিল। ১০ নভেম্বর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের কাছে একটি ব্যস্ত রাস্তায় বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানপাট ভেঙে দেয় এবং রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকাগুলির মধ্যে একটি ওল্ড  দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তান-ভিত্তিক জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত মডিউলটিতে নয় থেকে দশজন সদস্য ছিল। অভিযোগ, যাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন ডাক্তার ছিল। সকলেই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক সহ অন্যান্য উপকরণ সংগ্রহের জন্য মেডিক্যাল শংসাপত্র ব্যবহার করত এরা।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভালবাসায় রক্তাক্ত তরণতারণ, ক্লাসে ঢুকে সহপাঠীকে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক

অপরাধ রুখতে বড় পদক্ষেপ রেলের, সব স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

হিটারের সামনে সদ্যজাতকে রেখে চলে গেলেন নার্স, মর্মান্তিক মৃত্যু শিশুর, পালল চিকিৎসকরা

দিল্লির ৯ টি স্কুলে বোমার হুমকি, তড়িঘড়ি খালি করা হলো ভবন, চরম আতঙ্কে পড়ুয়ারা

দুয়োরানি বাংলার শুনানির সময়সীমা নিয়ে চূড়ান্ত গড়িমসি কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ