নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি:  ককরোচ জনতা পার্টির ডাকা ‘চলো সংসদ’ অভিযানের সময় বিক্ষোভকারীর উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। তা নিয়ে হয়েছে একাধিক মামলাও। বিক্ষোভের সময় পুলিশের কার্যকলাপ সংক্রান্ত বেশ কয়েকটি আবেদনের শুনানির সময় মঙ্গলবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে আবেদনকারীরা উল্লেখ করেন যে, বিষয়টি শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রদেশ, নাগপুর এবং বিহারেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেই শুনানির সময়ে শীর্ষ আদালত  নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বিষয় নিয়ে সাতটি রাজ্যকে দেওয়া হয়েছে নোটিস।   

 সুপ্রিম কোর্ট এটাও  নির্দেশ দিয়েছে যে, দিল্লির যন্তর মন্তর এবং অন্যান্য বিভিন্ন রাজ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে জড়িত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেসমস্ত এফআইআর দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেও কোনও পদক্ষেপ  নেওয়া যাবে না।  তবে, প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে, এই সুরক্ষা সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যাদের অতীতে খারপ রেকর্ড রয়েছে। সুপ্রিম কোর্ট এও ইঙ্গিত দিয়েছে যে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের  অভিযানের নিয়ে যে অভিযোগ উঠেছে তা তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ  দেওয়া হতে পারে। এই বিষয়ের তদন্তে পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগও খতিয়ে দেখা হবে। রিপোর্ট খতিয়ে দেখে শিট গঠন করা হতে পারে।  

আরও পড়ুন: ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

 ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ দিল্লি, মহারাষ্ট্র, কেরলম, বিহার, অসম, উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।  সোমবারই (২৭ জুলাই) এই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ‘সংবিধানে শান্তিপূর্ণভাবে, আইন মেনে বিক্ষোভ-প্রতিবাদ করার অধিকার সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে। তাই যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে, ততক্ষণ শুধু আন্দোলন বলে লাঠিচার্জ করা যায় না।’ তার পরেই আজ এই নির্দেশ দেওয়া হল। 

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি