‘দেওরকে এখনই ছেড়ে দাও’, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

Share:

নিজস্ব প্রতিনিধি: দেওরকে পুলিশের হাত থেকে ছাড়াতে মোবাইল টাওয়ারের মাথায় মাথায় চড়লেন বৌদি। যদি দেওরকে ছেড়ে না দেওয়া হয় তাহলে টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে পুলিশকে  হুমকিও দেন মহিলা। ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যপক উত্তেজনা ছড়ায়।  

ঘটনাটি ঘটেছে বিহারের পিপরা কোঠি থানা এলাকার বালথারওয়া গ্রামে । দেওরকে জেলে যাওয়া থেকে বাঁচাতে তিনি  মোবাইল টাওয়ারের মাথায় উঠে পড়েন এবং প্রায় এক ঘণ্টা ধরে নিচে নামতে অস্বীকার করেন।  মহিলার টাওয়ারে ওঠাকে কেন্দ্র করে তৈরি হয়  নাটকীয় পরিস্থিতি। মদ ও মারধরের ঘটনায় গ্রেফতার হওয়া তাঁর দেওরকে ছাড়িয়ে আনার জন্য তিনি গ্রামের একটি উঁচু টাওয়ারে উঠে হট্টগোল শুরু করেন। মহিলা পুলিশের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার দেওরকে ছেড়ে দিন।” ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই   গ্রামবাসীরা সেখানে ভিড় জমান এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।  পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় । পরিস্থিতি সামাল দিতে বেশ  বেগ পেতে হয়েছিল। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীদের অনেক অনুরোধ এবং  তার  দেওরকে মুক্তি দেওয়ার আশ্বাসের পর, মহিলাটি   টাওয়ারের মাথা থেকে নেমে আসেন। 

আরও পড়ুন: সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

জানা গিয়েছে, পিপড়া কোঠি থানা এলাকার রঞ্জিত পাসওয়ানের বিরুদ্ধে আগে থেকেই মদ্যপান সংক্রান্ত একটি মামলা ছিল এবং তিনি পলাতক ছিলেন।  তার মধ্যেই রঞ্জিতের ছোট ভাই অজিত পাসওয়ানের স্ত্রী পিপড়া কোঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্রজেশ কুমারের কাছে মারধরের একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশ রঞ্জিত পাসওয়ানকে গ্রেফতার  করে আদালতে পাঠায়। রঞ্জিতের  আরেক ভাইয়ের স্ত্রী এই খবর জানতে পেরেই  টাওয়ারে উঠে পড়েন এবং দাবি করেন যে, তাঁর দেওরকে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি নিচে নামবেন না এবং লাফ দিয়ে আত্মহত্যা করবেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ আদালতের আদেশ নিয়ে রঞ্জিত পাসওয়ানকে ঘটনাস্থলে নিয়ে আসে। তারপরেও মহিলাটি একটি নতুন শর্ত আরোপ করে দাবি করেন যে, পুলিশকে এই নিশ্চয়তা দিতে হবে যেন তাঁকে আর জেলে পাঠানো না হয়। ঘটনাস্থলে যায়, সদর ডিএসপি, বিডিও এবং অন্যান্য কর্মকর্তারা। তারপর মহিলাটিকে নিরাপদে নিচে নামিয়ে  আনা হয়। নিচে নামার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। তাঁর শারীরিক পরীক্ষার জন্য মোতিহারি সদর হাসপাতালে পাঠানো হয়েছে  এবং এখন তার দেওরকে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।  
 

মা কালীর বেশে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের