অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

গ্রেফতারির বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ধর্ষণে অভিযুক্ত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতারির বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ধর্ষণে অভিযুক্ত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। পাশাপাশি কলকাতা হাই কোর্টে খেলোয়াড়ের মামলার দ্রুত নিষ্পত্তি করতে বলল শীর্ষ আদালত। আজ, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শুনানিতে অভিষেকের উদ্দেশ্যে বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় আমরা কী করতে পারি? আমরা এই মামলার গতিপ্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। জামিনের আবেদন হাই কোর্টের মামলার উপর না যাতে পড়ে তা নিশ্চিত করতে হবে।’

গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে মগরা থানায় একটি মামলা দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের করেননি তিনি। কিন্তু এ বার অভিযোগ দায়ের করেন তরুণী। অভিষেকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন তিনি। যদিও অভিযোগ দায়েরের পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরেই ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টের বিচারপতি নির্দেশে গত ১১ অগস্ট অভিষেককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ ধারায় মামলা রুজু করা হয়। এরপর অভিষেক নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানিতে নিম্ন আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, হাই কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় তাঁকে জামিন দেওয়া যাবে না। এরপরেই বাংলার ক্রিকেটার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।

গত ৩১ অগস্ট দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন খেলোয়াড়ের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। সেখানে তিনি জানান, অভিষেকের মামলায় চার্জশিট পেশ হয়েছে। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তার আগেই অভিষেককে গ্রেফতার করা হয়েছে। তাই এখনও অভিষেকের মামলা বিচারাধীন। এই অবস্থায় তাঁর জামিনের আবেদন করা যাচ্ছে না। কিন্তু বাংলার পুর নির্বাচনের আগে অভিষেক জামিন না পেলে সমস্যায় পড়তে পারেন। কিন্তু অভিষেকের সেই জামিনের আবেদন খারিজ করেন দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এরপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক।  গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নিয়েছেন তিনি।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী