মাওবাদী তকমা মুছতে প্রতিদিন সকালে এই গ্রামে জনগণমন

প্রতিদিন পৌনে নয়টায়

Share:

নিজস্ব প্রতিনিধি, গড়চিড়ৌলি: গড়চিড়ৌলি। নামটা শুনলে মেরুদণ্ড দিয়ে একসময় ঠান্ড রক্তের স্রোত বয়ে যেত। বছরের কোনও না কোনওদিন এই গ্রামে হয় মাওবাদীরা হামলা চালিয়েছে। না হলে বিস্ফোরণ। তাদের অতর্কিত হামলায় বেঘোরে মৃত্যু হয়েছে পুলিশকর্মী বা গ্রামবাসীর। মাওবাদীদের বিরুদ্ধে কম অভিযান হয়নি। পরিস্থিতি এখন আগের থেকে অনেক শান্ত। তবুও গড়চিড়ৌলি আজও বিখ্যাত মাওবাদীদের ডেরা হিসেবে। সেই তকমা মুছতে গড়চিড়ৌলির মুলছেরা গ্রামের বাসিন্দারা প্রতিদিন পৌনে নয়টায় সময় সমবেত হয়ে গান জাতীয় সঙ্গীত জনগণমন। তাদের দেখা দেখি পাশের গ্রামের বাসিন্দারাও নিয়ম করে পৌনে নয়টার সময় সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে থাকেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কোনও বাস ওই এলাকা দিয়ে গেলে বাসের চালক বাস থামিয়ে কন্ডাক্টর এবং যাত্রীদের নিয়ে গ্রামবাসীদের সঙ্গে গলা মেলান।

প্রথম এই রেওয়াজ শুরু হয়েছিল তেলেঙ্গানার নালগোন্দা গ্রামে। পরে মহারাষ্ট্রের সাংলিতে। এবার মহারাষ্ট্রের গড়চিড়ৌলি জেলার বাসিন্দারা সেই রেওয়াজে সামিল হল। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জাতীয় সঙ্গীত শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থানা থেকে গ্রামে গ্রামে মাইক লাগিয়ে দেওয়া হয়। সাড়ে আটটা বাজলে গ্রামের সব দোকানে বন্ধ হতে শুরু করে বেচা-কেনা। হাটেও যারা ব্যস্ত থাকেন, তারাও সাড়ে আটটা বাজলে ডালা গোটাতে থাকেন। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর ফের শুরু হয় বিকিকিনি। যে তথ্য সব থেকে বেশি চমকপ্রদ, তা হল এই উদ্যোগের পিছনে নেই কোনও স্থানীয় নেতা। গ্রামের বাসিন্দারাই সিদ্ধান্ত নিয়েছে, বছরের ৩৬৫ দিন সকাল পৌনে নয়টার হবে জাতীয় সঙ্গীত।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র