জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাবিপাকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার তাঁর পদত্যাগের দাবিতে ডেডলাই বেঁধে দিল ককরোচ জনতা পার্টি। আজ, শুক্রবার সিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ফল ভুগতে হবে। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন থেকে দেশজুড়ে আন্দোলনে নামবেন ককরোচরা।

অর্থাৎ গোটা দেশেই ফের ফিরবে গত জুলাই মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের স্মৃতি। এমনটাই মনে করছেন অনেকে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছিল আরশোলারা। তার পরিণতি হাতে নাতে পায় তাঁরা। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বাধ্য করেছিল সিজেপি। এবার কী সেই তালিকায় থাকছেন জ্ঞানেশ কুমার? অন্তত ককরোচদের ঘোষণাতে তেমনটাই মনে হচ্ছে। আজ, শুক্রবার সোশ্য়াল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে লিখেছেন, ‘জ্ঞানেশ কুমার যদি আগামিকাল শনিবারের মধ্যে পদত্যাগ না করেন, তবে সিজেপি আগামী ২রা অক্টোবর মুম্বই থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু করবে এবং তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। এই গান্ধী জয়ন্তীতে আসুন, গণতন্ত্র রক্ষার শপথ নিই।’

আরও পডুন: ‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

এসআইআর নিয়ে বিতর্কের মাঝে ককরোচ জনতা পার্টি ‘নির্বাচন কমিশন ঠিক করো’ নামে একটি প্রচার অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হল ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়ার সময় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে আন্দোলন চলবে। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে চলে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর আজ দেশে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাকে কেন্দ্র করেই এবার জ্ঞানেশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে সিজেপি।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের