‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীক্ষা দেওয়ার নামে এক যুবতীকে প্রভাবিত করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেফতার হলেন তান্ত্রিক তন্ময় ঘোষ ওরফে ‘গুরুজি তারকনাথ কাপালিক অঘোরী’। সোদপুর স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। 

ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, গোপন সূত্রে অভিযুক্তের অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে। ২৭ বছরের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে তন্ময়ের বিরুদ্ধে যৌন নির্যাতন, প্রতারণা, ব্ল্যাকমেল এবং প্রাণনাশের হুমকির মতো অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী পেশায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ডক্টরেট ডিগ্রিধারী। যুবতীর অভিযোগ , আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানতে পেরে তন্ময় তাকে ‘দীক্ষা’ দেওয়ার নামে প্রভাবিত করেন। অভিযোগ, তন্ত্রসাধনার কথা বলে পানীয়ের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে তাঁকে অসহায় অবস্থায় তারাপীঠের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মালা বদলের মাধ্যমে বিয়ের পরিস্থিতি তৈরি করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। পরে ভয় দেখিয়ে জোর করে সম্পর্ক বজায় রাখারও অভিযোগ করেন ওই যুবতী।

আরও পড়ুনঃ অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

যুবতীর আরও দাবি, তন্ময়ের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও বিষয়টি গোপন রাখা হয়েছিল। পরে ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল এবং তাঁর বাবা-মাকে হুমকি দেওয়া হয়। প্রায় ছ’মাস পর বাবা-মায়ের সহযোগিতায় সোদপুর ছেড়ে উত্তরবঙ্গে ফিরে যান তিনি। এরপর খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তন্ময়ের স্ত্রী ছুটি ঘোষের বিরুদ্ধেও প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছেন ওই যুবতী। একই সঙ্গে আরও কয়েকজনের অভিযোগের কথাও জানিয়েছেন তিনি। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান