চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BSF গুলি চালালে পাল্টা গুলি চালান, বিজিবি’কে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে মৌলবাদী ও পাক মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতায় বসেই ভারতকে অশান্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। আর তার অন্যতম হোতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডে জড়িত প্রাক্তন সেনা কর্তা সাখাওয়াত হোসেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। মঙ্গলবারর সরাসরিই ভারত সীমান্তকে অশান্ত করতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন পাক চর হিসাবে কুখ্যাত সাখাওয়াত।

কীভাবে বভারত সীমান্তকে অশান্ত করা হবে তার নীল নকশা তৈরি করতে এদিন পিলখানায় বিজিবির সদর দফতরে হাজির হন তিনি। বিজিবির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরে ভারতের সঙ্গে জেহাদ ঘোষণা করে তিনি বলেন, ‘এতদিন বিএএসএফ গুলি চালালে চুপচাপ থাকত বিজিবি। মুখ ঘুরিয়ে থাকত। বিজিবিকে ফ্ল্যাগ মিটিং (পতাকা বৈঠক) করতে বাধ্য করা হয়। বিজিবি কর্তাদের বলেছি, পিঠ দেখানোর দিন শেষ। আর একটা গুলি চললে পাল্টা গুলি চালাবেন। তাতে যা হয়, তাই হবে। আমরা বুঝে নেব।’ শুধু তাই নয়, পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের অবস্থা খারাপ করে দেওয়ারও হুমকি ছুড়েছেন পাক ঘনিষ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টা।

অন্যদিকে সূত্রের খবর, ভারত সংলগ্ন সীমান্তে দায়িত্বে থাকা বিজিবিতে আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদি (হুজি), জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ-সহ একাধিক জঙ্গি সংগঠনের কুখ্যাত সন্ত্রাসীদের নিয়োগ করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ