Miss Universe India 2024’র তকমা জিতে নিলেন রিয়া সিংহ

মাত্র ১৯ বছর বয়সেই রিয়া জিতে নিলেন Miss Universe India 2024’র তকমা। Miss Universe 2024 প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্বও করবেন রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরুরাজ্য রাজস্থানের(Rajasthan) রাজধানী জয়পুরের(Jaipur) বুকে বসেছিল ২০২৪ সালের ভারত সুন্দরী প্রতিযোগিতার(Miss India 2024 Pageant) আসর। রবিবার রাতে সেই প্রতিযোগিতাতেই বাজিমাত করলেন মাত্র ১৯ বছর বয়সী রিয়া সিংহ(Rhea Singha)। জিতে নিলেন Miss Universe India 2024’র তকমা। এই জয়ের দৌলতে রিয়া Miss Universe 2024 প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বলে রাখা ভাল, সুস্মিতা সেন ও লারা দত্ত এই Miss Universe India তকমা জিতেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন Miss Universe প্রতিযোগিতায় এবং দুই মহিলাই সেই শিরোপা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। রিয়া সেই শিরোপা ফের ছিনিয়ে আনতে পারে কিনা সেটা অবশ্য সময়ই বলবে।

আরও পড়ুন, জহরের ছেড়ে যাওয়া আসনে দলের একনিষ্ঠ কর্মীকেই আনতে চান মমতা-অভিষেক

জানা গিয়েছে, মাত্র ১৬ বছর বয়সে রিয়া মডেলিংয়ের দুনিয়ায় পা রাখে। গুজরাতের আহমদাবাদের মেয়ে রিয়া সেই রাজ্যেরই GLS University’র Performing Arts’র স্নাতক এবং সেই বিশ্ববিদ্যালয়েরই Ambassador বা দূত। ২০২০ সালে রিয়া Diva’s Miss Teen Gujarat তকমা জিতে প্রথমবার সকলের নজর কেড়ে নিয়েছিল। পরে জিতেছিল ২০২৩ সালের Miss Teen Universe India 2023’র খেতাব এবং সেই সুবাদে সেই বছরই রিয়া ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে Miss Teen Universe প্রতিযোগিতায়। সএনের রাজধানী মাদ্রিদের বুকে আয়োজিত সেই প্রতিযোগিতায় ২৫জন প্রতিযোগীর মধ্যে রিয়ার স্থান হয় ষষ্ঠ। এখন রিয়া ভারত সুন্দরী। তবে সে বিশ্বসুন্দরী হয়ে উঠবে কিনা তার জন্য গোটা দেশের চোখ থাকবে Miss Universe প্রতিযোগিতায়।

আরও পড়ুন, সর্বভারতীয় স্পিকার সম্মেলনে বোসের বিরুদ্ধে সরব হবেন বিমান

গতকাল রাতে ভারত সুন্দরীর তকমা জিতে রিয়া জানিয়েছে, ‘আমি Miss Universe India 2024 শিরোপা জিতে রীতিমত আনন্দিত। সবাইকে ধন্যবাদ। এই জয়ের জন্য আমি খুব কঠোর পরিশ্রম করেছি। নিজেকে এই শিরোপার জন্য তিলে তিলে গড়ে তুলেছি। আমার আগেও অনেকে এই শিরোপা জিতেছেন, তাঁরাই আমার অনুপ্রেরণা।’ গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। উর্বশী কিন্তু বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, রিয়া Miss Universe 2024 জিতেই দেশে ফিরবে। এই বছরেই মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বসতে চলছে Miss Universe 2024’র আসর। সেখানে রিয়াকে সহ মোট ১০০জন সেরা সুন্দরী নামবেন নিজ নিজ দেশের প্রতিনিধি হিসাবে প্রতিযোগিতার শিরোপা ছিনিয়ে নিতে। আর তাই রিয়াকেও এখন থেকেই ফের প্রস্তুতি নিতে হচ্ছে আরও একটা যুদ্ধ জয়ের জন্য।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর