‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

'বাক স্বাধীনতার চেয়ে বড় জীবনের অধিকার', 'উদয়পুর ফাইলস' মুক্তি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাক স্বাধীনতার চেয়ে বড় জীবনের অধিকার’, ‘উদয়পুর ফাইলস’ মুক্তি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের জুনে রাজস্থানের উদয়পুরের দর্জি কানহাইয়া লালকে মুণ্ডু কেটে নৃশংসভাবে খুন করেছিলেন মোহাম্মদ রিয়াজ এবং মোহাম্মদ ঘৌস। পরে হামলাকারীরা একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে, কানহাইয়া লাল নবী হজরত মোহাম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তিনি প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। তার প্রতিক্রিয়ায় দর্জি কানহাইয়া লালের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডকে নিয়েই তৈরি হয়েছে ‘উদয়পুর ফাইলস’। কিন্তু ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার পরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। মুক্তির আগেই ছবির মুক্তি স্থগিত করা হয়।

বিষয়টি নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলেছে দিল্লি হাইকোর্ট। ছবিটি ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ১০ জুলাই, দিল্লি হাইকোর্ট সমাজে ‘অসম্প্রীতি বৃদ্ধির’ সম্ভাবনার কারণে ছবির মুক্তি স্থগিত করে। অবশেষে বুধবার (১৬ জুলাই) সুপ্রিমকোর্ট কেন্দ্রীয় কমিটিকে বিতর্কিত সিনেমা “উদয়পুর ফাইলস” সম্পর্কিত আবেদনগুলিতে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে। যদিও মামলা চলাকালীন চলচ্চিত্র নির্মাতারা যুক্তি দিয়েছেন যে, দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত করে ভুল করেছে। স্থগিতাদেশ নির্মাতাদের বাকস্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। কিন্তু এ বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে যে, জীবনের মৌলিক অধিকার (ধারা ২১) বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের মৌলিক অধিকারের (ধারা ১৯) আগে থাকবে বরাবর। বাক স্বাধীনতার চেয়ে বড় জীবনের অধিকার। শুনানি শেষে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ চলচ্চিত্র নির্মাতাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন। এই বিষয়টি সম্পর্কিত আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। পাশাপাশি আদালত চলচ্চিত্র নির্মাতাদের আরও জানিয়েছে যে, চলচ্চিত্র নির্মাতাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। যে কোনও চলচ্চিত্রে যত বেশি সাসপেন্স থাকবে, ততই ভালো হবে।

অন্যদিকে এই ছবির নির্মাতাদের পক্ষে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী গৌরব ভাটিয়া বলেছেন যে, এই ছবিটির জন্যে ছবির প্রযোজক, পরিচালক, সঙ্গে প্রয়াত কানহাইয়া লালের ছেলে, মৃত্যুর হুমকি পাচ্ছেন। আদালত তাঁদের রক্ষার অনুমতি দিয়েছে। তবে শীর্ষ আদালত দুটি আবেদনের নিষ্পত্তি করেছে। একটি কানহাইয়া লালের হত্যা মামলার একজন অভিযুক্তের দায়ের করা রিট পিটিশন এবং দ্বিতীয়টি, দিল্লি হাইকোর্টের সিনেমার মুক্তি স্থগিত রাখার আদেশকে চ্যালেঞ্জ করে সিনেমার নির্মাতাদের দ্বারা দাখিল করা। এরপরেই বেঞ্চ কেন্দ্রের কমিটিকে সকল পক্ষের বক্তব্য শুনে সময় নষ্ট না করে অবিলম্বে সিদ্ধান্ত নিতে বলেছে। এদিকে হাইকোর্টে জমিয়াতে উলামা-ই-হিন্দের সভাপতি দারুল উলুম দেওবন্দের অধ্যক্ষ মাওলানা আরশাদ মাদানি দাবি করেছে যে ২৬ জুন মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারটিতে এমন সংলাপ ছিল যা সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দিতে যথেষ্ঠ। এদিকে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যাকান্ডের মামলাটি জাতীয় তদন্ত সংস্থা (NIA) তদন্ত করছে। যদিও এখনও মামলাটি বিচারাধীন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে