১৭ বছর বাদে লাভের মুখ দেখল BSNL, কত লাভ করল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক সময়ে ধুঁকতে-ধুঁকতে বন্ধের মুখে এসে দাঁড়িয়েছিল ফোন পরিষেবা প্রদানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। প্রতিযোগিতার বাজারে অন্য মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে এঁটে উঠতে পারছিল না। কিন্তু অদৃশ্য এক জাদুমন্ত্রে আচমকাই ঘুরে দাঁড়াল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। দীর্ঘ ১৭ বছর বাদে লাভের মুখ দেখল। চলতি আর্থিক বর্ষে অর্থা‍ৎ ২০২৪-২৫ অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি লাভের মুখ দেখেছে। সমস্ত খরচ বাদ দিয়ে মুনাফা করেছে ২৬২ কোটি টাকা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএসএনএলের মুনাফা লাভের কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

তিনি জানান, ‘২০০৭ সালে শেষ বার লাভের মুখ দেখেছিল বিএসএনএল। তার পরেই মুখ থুবড়ে পড়েছিল। অন্যান্য মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু গত বছর সংস্থাটিকে পুনরুজ্জীবনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার ফল পাওয়া শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা লাভ হয়েছে।’

এক সময়ে বিএসএনএলের সংযোগ ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছিল গ্রাহকদের। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি বদল হয়েছে। বিএসএনএলের লিজ লাইন, মোবাইল ফোন পরিষেবা ও এফটিটিএইচ পরিষেবার গ্রাহক বৃদ্ধি পেয়েছে। গত বছর জুনে যেখানে সংস্থার গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪০ লক্ষের মতো, তা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটিতে। মোবাইল পরিষেবা বাবদ আয় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফাইবার টু দ্য হোম বা এফটিটিএইচ বাবদ রাজস্ব বেড়েছে ১৮ শতাংশ। আর লিজ লাইন বাবদ রাজস্ব বেড়েছে ১৪ শতাংশ।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তাও হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট