সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে  শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রান ফর ইউনিটি’ কর্মসূচিতেও অংশ নেন এবং তার সূচনা করেন। প্যাটেলের আদর্শ ও দেশকে ঐক্যবদ্ধ রাখার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতার জন্যই তিনি ‘লৌহমানব’ হিসেবে পরিচিত। দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় সংহতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

উল্লেখ্য, ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের নাদিয়াদে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর জন্মদিনটিকেই ২০১৪ সাল থেকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। ২০১৮ সালে গুজরাটের নর্মদা নদীর তীরে উদ্বোধন করা হয় তাঁর ১৮২ মিটার উচ্চতার মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’। বর্তমানে এটিই বিশ্বের উচ্চতম মূর্তি হিসেবে পরিচিত। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

বি.টেক ছেড়ে অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে একাধিক চুরি, হায়দরাবাদে গ্রেফতার মহিলা

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!