বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রুজিরা বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, আগামী সোমবার শীর্ষ আদালতে রুজিরার আবেদনের শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের স্ত্রীকে বিদেশে যেতে নিষেধ করে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রুজিরা।

সূত্রের খবর, আগামী সোমবার শীর্ষ আদালতে রুজিরার আবেদনের শুনানি হতে পারে। অভিষেক-পত্নী রুজিরার হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আইনজীবী কপিল সিব্বল। সূত্রের খবর, বৃহস্পতিবার শীর্ষ আদালতে কপিল সিব্বল আর্জি জানিয়ে বলেন, ‘আগামী সোমবার এই বিষয় নিয়ে শুনানি করা হোক। তবে সোমবার পূর্ব নির্ধারিত মামলার শুনানি যেন তালিকা থেকে সরানো না হয়।’ সেই আবেদনে বিচারপতি সঞ্জয় কিষেন কউলের নেতৃত্বাধীন বেঞ্চ সাড়া দিয়েছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেয় অভিবাসন দফতর। কলকাতা বিমানবন্দরে আটকানোর পরই সেখানেই অভিষেক পত্নীকে নোটিশ ধরান আধিকারিকরা। দুবাই হয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। দুই সন্তানকে নিয়ে বিমানে ওঠার আগে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বাধা দেন।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা