‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

'বিহার থেকে পালাও, নয়তো শ্মশানে যাওয়ার জন্যে প্রস্তুত থাকো', অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিহার থেকে পালাও, নয়তো শ্মশানে যাওয়ার জন্যে প্রস্তুত থাকো’, অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর। ক্ষমতায় বসেই অপরাধ মুক্ত বিহার গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কেন্দ্রীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রায় ১১ বছর রাজত্ব করা বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নীতীশ কুমার। এরপর উপ-মুখ্যমন্ত্রীর পদে থাকা সম্রাট চৌধুরীকে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মাত্র ২ মাস শাসনকালেই বিহার উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি।

এবার বিহারকে সম্পূর্ণ অপরাধ মুক্ত করার জন্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি। বললেন, বিহারের অপরাধীদের কাছে দুটি মাত্র পথ খোলা আছে। হয় তাঁদের বিহার ছেড়ে চলে যেতে হবে, নয়তো শ্মশান যাওয়ার জন্যে প্রস্তুত থাকতে হবে। বিহারে থেকে কোনও রকম অপরাধ করা যাবেনা। তবে অপরাধ দমনে মুখ্যমন্ত্রীর এই বার্তা এখন রাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিহারে ঘটে চলা নানা অপরাধজনক কর্মকাণ্ড, তথা চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, জালিয়াতি নিয়ে কথা বলেছেন সম্রাট চৌধুরী। সেখানেই তিনি অপরাধীদের সতর্ক করে জানান, অপরাধ দমনে বিহার সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রচার অভিযান চালানো হচ্ছে, কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে তিনি প্রতিবেশী রাজ্যগুলির কথাও উল্লেখ করে জানিয়ে ছেন যে, বিহারের পরেই রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে অপরাধ দমনে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্যে পরিচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতিতে অপরাধীদের পালানোর কোনও উপায় নেই। অপরাধীদের বুঝতে হবে যে আইন থেকে বাঁচার আর উপায় নেই। যদি তারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসে, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের মৃত্যু অনিবার্য। পরিস্থিতি এমন হবে যে, অপরাধীদের বাঁচতে নেপালে পালাতে হবে। সম্রাট চৌধুরীর এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচিত হচ্ছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার