কর্নাটকের কালবুর্গিতে গাড়ি চাপা দিয়ে পুলিশ কর্মীকে পিষে মারল বালি মাফিয়ারা

ইতিমধ্যে বালি পাচারকারী ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক পুলিশ কনস্টেবলকে পিষে দিল বালি মাফিয়াদের ট্রাক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গি জেলায়। ইতিমধ্যে বালি পাচারকারী ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালবুর্গি জেলার (Kalaburagi district) জীবর্গীর (Jeevargi) নারায়ণপুরা (Narayanpura) গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫১ বছর বয়সী হেড কনস্টেবল এম চৌহান (M Chauhaan) ডিউটি করছিলেন। সন্ধ্যায় তিনি একটি মালবাহী ট্রাককে থামতে বলেন খতিয়ে দেখার জন্য। পুলিশ জানিয়েছে, সেই সময় ট্রাকটি না থেমে এম চৌহানকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কনস্টেবলের। ট্রাকের চালকের নাম সিধান্না (Sidhanna)। কালবুর্গির সিনিয়র পুলিশ অফিসার ইশা পান্ত (Isha Pant) এই ঘটনা নিয়ে বলেন, ‘আমরা চালক সিধান্নাকে গ্রেফতার করেছি। ট্রাকটি বালি নিয়ে যাচ্ছিল। পুলিশ কনস্টেবল এই ধরনের কার্যকলাপ পরীক্ষার জন্য টহল দিচ্ছিলেন।’

অভিযুক্ত চালককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেই সঙ্গে বালি বহন করে নিয়ে যাওয়া ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়