সারণে ভোট হিংসা মামলায় লালু-কন্যা রোহিনীর বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: পঞ্চম দফার ভোটের দিন রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল সারণ। ওই হিংসা মামলায় এবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রার্থী তথা লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। যদিও ওই এফআইআরকে গুরুত্বই দেননি লালু-কন্যা। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘প্রভু নীতীশ কুমারকে খুশি রাখতে আসল অপরাধীদের আড়াল করার খেলায় নেমেছে পুলিশ।’

গত ২০ মে লোকসভা ভোটের পঞ্চম পর্বে ভোট নেওয়া হয়েছিল সারণে। ওই আসনে মূল লড়াই বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডির সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যের। সোমবার ভোটের দিনই দুই প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের কর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ বেঁধেছিল। পরের দিন মঙ্গলবার সকালে বড় টেলপায় দুই শিবিরের মধ্যে সংঘর্ষে একজন প্রাণ হারান ও বেশ কয়েকজন আহত হন। ওই সংঘর্ষের ঘটনা সাম্প্রদায়িক দাঙ্গারও রূপ নেয়। সংঘর্ষ যাতে অন্যান্য জায়গায় না ছড়ায় তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার আরও ৪৮ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

ওই ভোট হিংসার মামলায় পুলিশের তরফে এখনও পর্যন্ত মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে এক এফআইআরে রয়েছে সারণের আরজেডি প্রার্থী তথা লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যের নাম। তাঁর সঙ্গে আরও ৫০ জনের নাম রয়েছে। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই বিশেষ তল্লাশি শুরু করেছে পুলিশ।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা