ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামের রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ কিংবা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, পঞ্চায়েত নির্বাচনে সাধারণত এই বিষয়গুলিকেই সামনে রেখে ভোট চান প্রার্থীরা। কিন্তু রাজস্থানের এক গ্রামে ভোটের প্রচারে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। গ্রামের অবিবাহিত যুবকদের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নজর কেড়েছেন এক মহিলা প্রার্থী। শুধু পাত্রী খুঁজে দেওয়াই নয়, প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে পাত্রী খোঁজার পাশাপাশি বরযাত্রীদের জন্য ট্রেনের ব্যবস্থার চেষ্টাও করবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর এই অভিনব প্রতিশ্রুতির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

রাজস্থানের ঝুনঝুনু জেলার ঝাঝড় গ্রামের ঘটনা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সরগরম এলাকার রাজনৈতিক পরিবেশ। সেখানেই সরপঞ্চ পদে প্রার্থী অনিতা সাইনি নিজের নির্বাচনী প্রচারে গ্রামের অবিবাহিত যুবকদের বিয়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনিতা জানিয়েছেন, নির্বাচনে জিতলে গ্রামের যে সমস্ত যুবক বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না, তাঁদের বিয়ের ব্যবস্থা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। প্রয়োজনে আশপাশের অন্য গ্রামেও পাত্রী খুঁজতে যাবেন। এমনকি বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করার চেষ্টাও করবেন বলে জানিয়েছেন ওই প্রার্থী। তাঁর এই প্রতিশ্রুতিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সাধারণত নির্বাচনী প্রচারে উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিই বেশি শোনা যায়। সেখানে যুবকদের বিয়ের সমস্যাকে নির্বাচনী প্রচারের বিষয় করে তুলেছেন অনিতা।

আরও পড়ুনঃ সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

রাজস্থানের পাশাপাশি হরিয়ানার কিছু এলাকাতেও যুবকদের বিয়ে নিয়ে সমস্যার কথা মাঝেমধ্যেই সামনে আসে। সেই প্রেক্ষাপটে অনিতার এই আশ্বাস নতুন করে নজর কেড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো ঘিরে চর্চা চললেও, নির্বাচনে জিতলে তিনি কী ভাবে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করবেন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত অভিনব নির্বাচনী প্রচারের জেরেই খবরের শিরোনামে ঝুনঝুনুর এই মহিলা প্রার্থী।

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?