শনিবার থেকেই বাছাই কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি অর্থ বর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বাছাই করা কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ১০ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। যার ফলে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ৪.২ শতাংশ ৮ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার একই রাখা হয়েছে। আগামিকাল শনিবার থেকেই নয়া সুদের হার কার্যকর হবে। খুচরো মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় অধিকাংশ সঞ্চয় প্রকল্পে সুদের হার একই রাখা হয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্পে প্রতি তিন মাস অন্তর সুদের হার ঘোষণা করে অর্থমন্ত্রক। চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল থেকে জুন) প্রবীণ নাগরিকদের সঞ্চয় এবং কিষাণ বিকাশ পত্রের ওপরে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছিল অর্থ মন্ত্রক। ওই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি মিলেছিল মধ্যবিত্তের। যদিও কর্নাটক বিধানসভা ভোটে রাজনৈতোইক ফায়দা লুটতেই ওই সুদের হার বাড়ানো হয়েছিল।

শুক্রবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ডাক ঘরে এক বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৬.৯ শতাংস ও দুই বছরের আমানতের ক্ষেত্রে সাত শতাংশ সুদ মিলবে। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, জাতীয় সঞ্চয় পত্র, কিষাণ বিকাশ পত্র, প্রবীণ নাগরিকদের সঞ্চয় এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮ শতাংশ, এনএসসি’তে ৭.৭ শতাংশ, কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশই থাকছে সুদের হার। শুধু এক ও দুই বছর মেয়াদের আমানত প্রকল্পে সুদের হার ১০ শতাংশ বাড়ানো হয়েছে। ৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির পরিমাণ ৩০ বেসিস পয়েন্ট।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই