যুগান্তকারী, সব স্কুলে মেয়েদের বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল পড়ুয়া মেয়েদের ঋতুস্রাব চলাকালীন অবস্থা নিয়ে যুগান্তকারী নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার (৩০ হানুয়ারি) বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নির্দেশ দিয়েছেন, সরকারি ও বেসরকারি স্কুলে মেয়েদের জন্য বিনা খরচায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মেয়েদের জন্য আলাদা শৌচালয়ও রাখতে হবে। বিচারপতিরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘ঋতুস্রাবকালীন স্বাস্থ্যের অধিকার সংবিধানে বর্ণিত জীবনের মৌলিক অধিকারের একটি অংশ।’ সুপ্রিম কোর্টের এদিনের যুগান্তকারী রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহিলা ও মানবাধিকার সংগঠন।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ‘মাসিক বা ঋতুস্রাব স্বাস্থ্যবিধি নীতি’  বাস্তবায়নের দাবিতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর  শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী জয়া ঠাকুর। শুনানি শেষে ওই মামলার রায়দান স্থগিত ছিল। এদিন রায় দিতে গিয়ে বিচারপতি জেবি পাদরিওয়ালা বলেন, ‘শিক্ষার অধিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়। সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষেরও দায়িত্ব। মাসিককালীন স্বাস্থ্যবিধি জীবনের অধিকার এবং স্বাস্থ্যের অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ। মেয়েদের একটি সুস্থ প্রজনন জীবন এবং নিরাপদ ঋতুস্রাবকালীন সময় পার করার অধিকার রয়েছে।’

স্কুলগুলিতে মেয়েদের জন্য বিনে পয়সায় স্যানিটারি ন্যাপকিন বিলির নির্দেশ দিতে গিয়ে বিচারপতি পাদরিওয়ালা বলেন, ‘শিক্ষা হচ্ছে বহুস্তরীয় অধিকার। ঋতুস্রাবের জন্য মেয়েরা হয় স্কুলছুট হচ্ছে, নাহলে বার বার বিদ্যালয়ে গরহাজির থাকছে। যা কোনও ভাবেই কাম্য নয়। ঋতুস্রাব মেয়েদের কোনও ইচ্ছাকৃত অপরাধ নয়। এটা এক শারীরিক বিষয়।’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা