রাহুলকে সাজা দেওয়া বিচারকের পদোন্নতি আটকে দিল সুপ্রিম কোর্ট

শুক্রবার শীর্ষ আদালত হরিশ হাসমুখভাই ভার্মা-সহ গুজরাতের ৬৮ জন নিম্ন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সাজা শোনানো সুরাতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate) হরিশ হাসমুখভাই ভার্মার (Harish Hasmukhbhai Varma) পদোন্নতি আটকে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালত হরিশ হাসমুখভাই ভার্মা-সহ গুজরাতের ৬৮ জন নিম্ন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ (Justices M R Shah) এবং বিচারপতি সিটি রবিকুমারের (Justices C T Ravikumar) বেঞ্চ শুক্রবার বলেছে, পদোন্নতি হতে হবে গুজরাত স্টেট জুডিশিয়াল সার্ভিস রুলস ২০০৫ (Gujarat State Judicial Service Rules 2005) অনুযায়ী যোগ্যতা ও জ্যেষ্ঠতার (merit-cum-seniority) নীতি এবং উপযুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে, যে আইনটির সংশোধন হয়েছিল ২০১১ সালে।

এদিন দুই বিচারপতির বেঞ্চ বলেছে, হাইকোর্টের তরফে জারি করা তালিকা এবং রাজ্য সরকার কর্তৃক জেলা বিচারকদের পদোন্নতি দেওয়ার জন্য জারি করা নির্দেশিকাটি বেআইনি। শুধু তাই নয় এটি আদালতের সিদ্ধান্তের পরিপন্থী বলেও মন্তব্য করেন বিচারপতি। তাই এটি টেকসই নয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পদোন্নতির এই তালিকাতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তালিকায় থাকা প্রত্যেককে তাদের পদোন্নতির আগের পদে পাঠানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির