প্রতিবেশীর ‘হস্তমৈথুন’-এর ছবি পোস্ট করে বেকায়দায় মহিলা, অ্যাকাউন্ট বন্ধ করল Reddit

প্রতিবেশীর হস্তমৈথুনের ছবি পোস্ট করতেই এক মহিলা ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করে দিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! প্রতিবেশীর হস্তমৈথুনের ছবি পোস্ট করতেই এক মহিলা ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করে দিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট। যদিও মহিলাটি কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে ওই পুরুষের হস্তমৈথুনের ছবি মোবাইলবন্দী করেননি। সেখানেও একটা কারণ ছিল। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়না এমন কিছু নেই। মহিলাটিও একপ্রকার প্রতিবাদ জানাতে গিয়েই পুরুষের হস্তমৈথুনের ছবি মোবাইলবন্দী করেছিলেন। আর তাতেই ভুগতে হল মহিলাটিকে! তাঁর REDDIT অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। মহিলার দাবি, প্রতিদিনই একজন প্রতিবেশী তাঁর বাড়ির বারান্দার সামনে এসে অশ্লীল আচরণ করেন। মহিলাটির বাড়ির বারান্দার সামনেই প্রতিবেশীর বাড়ির ছাদ।

তাঁর দিকে তাকিয়ে প্যান্টের চেইন খুলে অসভ্যতামি করেন এবং হস্তমৈথুন করেন। কখনই কোনও প্রতিবাদ করেননি তিনি। তাই এবার কঠিন পদক্ষেপ হিসেবে মহিলাটি ভয়ে ভয়ে বারান্দা থেকে প্রতিবেশীর হস্তমৈথুনের দৃশ্য মোবাইলে রেকর্ড করেন। এবং তিনি ছবিটি পোস্ট করে কীভাবে লোকটিকে শিক্ষা দেবেন তার পরামর্শ চান নেটবাসী দের থেকে। কিন্তু ছবিটি ভাইরাল হওয়ার পরেই মহিলার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় রেডিট। এবং জানায়, “পরিপক্ক বিষয়বস্তু” শেয়ার করার কারণে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল।

ছবিগুলিকে ১৮+ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং “NSFW” (কাজের জন্য নিরাপদ নয়) লেবেল করা হয়েছিল। যার ফলে রেডিট স্বয়ংক্রিয়ভাবে ছবির বিষয়বস্তু ঝাপসা করে দেয়। তবে মহিলাটির মূল পোস্টটি ক্যাপশন-সহ আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট পুনরায় শেয়ার করেছে। যাতে লেখা ছিল, “আমার প্রতিবেশী আমার দিকে তাকিয়ে হস্তমৈথুন করছিল। আমি নির্যাতিত এবং ভীত বোধ করছি। এখানে আমি আমার পরিবারকে জড়িত না করতে চাই না। কারণ আমি পরিবারকে এটি বলতে ভয় পাচ্ছি। কিন্তু আমার আমি কী করনীয়? সত্যি বলতে, আমি জানি না কিভাবে প্রতিক্রিয়া জানাব। আমি এই ঘটনায় পুলিশের কাছেও যেতে চাই না। তাই আপনারাই বলে দিন আমার কী করা উচিত?”

এরপরেই নেটিজেনদের কেউ কেউ তাকে লোকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, “এটা অবশ্যই তার প্রথমবার নয়। যদি আপনি এখনই তাকে রিপোর্ট না করেন, তাহলে সে অন্য মহিলাদের সঙ্গে আরও খারাপ আচরণ করবে।” আরেকজন ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, “ছবিগুলো সংবাদ মাধ্যমকে পাঠান। অশ্লীল আচরণ এবং মানসিক হয়রানির জন্য এফআইআর দায়ের করুন।” তবে, আইনজীবী বলে দাবি করা একজন ব্যক্তি মন্তব্য করেছেন, “আইনগতভাবে বলতে গেলে, ওই ব্যক্তি নিজের বাড়িতেই দাঁড়িয়ে ছিলেন। যদি তিনি আপনার বাড়ি বা বারান্দার সীমানার মধ্যে থাকতেন, তাহলে আপনি যুক্তি দিতে পারতেন যে তিনি আপনাকে দেখেই এই কাজ করেছেন। এটি একটি প্রযুক্তিগত প্রতিরক্ষা, তবে এর অর্থ হতে পারে যে তিনি কোনও আইনি প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন না।”

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর