কোটায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া বোঝাই বাস উল্টে নিহত ১, আহত ৫০

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা: ফের পথ দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস। সোমবার দুপুরে রাজস্থানের কোটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পড়ুয়া বোঝাই বাস। আর তাতেই প্রাণ গেল এক পড়ুয়ার। গুরুতর জখম হয়েছে আরও ৫০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বাসের স্টিয়ারিং বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর একটা নাগাদ একটি বেসরকাররি স্কুলের পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিতে রওনা দিয়েছিল বাসটি। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে উল্টে যায় বাসটি। বেশ কয়েক বার পাক খায় বাসটি। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। বাসটির কাঁচের জানলা ভেঙে ভিতরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারের কাজে হাত লাগান। একজনকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ