পহেলগাঁও হামলা নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে 'আপত্তিকর' পোস্ট, দেশের ঐক্যতা নষ্ট করছেন অভিযোগে লোকগায়িকা নেহা সিংহ রাঠোরের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পহেলগাঁও হামলার প্রেক্ষিতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, দেশের ঐক্যতা নষ্ট করছেন অভিযোগে লোকগায়িকা নেহা সিংহ রাঠোরের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করেছে পুলিশ। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। হামলার দায়ভার স্বীকার করে নিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্যরা। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হামলাকারীরা নিস্তার পাবে না, জঙ্গি প্রধানদের কোমর ভেঙে দেওয়া হবে বলেও কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

জানা গিয়েছে, ঘটনার দিন ধর্ম জানার পরেই হিন্দু পর্যটকদেরদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় চার জঙ্গি। যা সমগ্র দেশকে শোকাহত করেছে। বর্তমানে তাঁদের খুঁজতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও পহেলগাঁও সন্ত্রাসী হামলার তদন্তভার নিয়েছে NIA। এর মধ্যেই ধর্মভীরুতা নিয়ে বিখ্যাত লোক গায়িকা নেহা সিংহ রাঠোরের আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন প্রতাপ সিংহ।

তিনি বলেছেন, “ভাত-পাকিস্তানের সম্পর্কের তালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিংহ রাঠোর তাঁর এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন। যা জাতীয় অখণ্ডতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে। তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।” গায়িকা নেহার বিরুদ্ধে লখনউয়ের হযরতগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) অধীনে লোকশিল্পীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। যার মধ্যে রয়েছে, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচারের চেষ্টা, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, জনসাধারণের শান্তি বিঘ্নিত করা এবং ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের অধীনেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল