আমাকে দেখে ভোট দিন, মমতাকে নকল করে হিমাচলে ভোট ভিক্ষা মোদির

ভোট প্রচারে এসে মমতার বক্তব্য ধার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আর্জি, প্রার্থীর নাম ভুললেও তাঁকে যেন না ভোলেন ভোটাররা৷

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা : ভোট প্রচারে এসে মমতার বক্তব্য ধার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচলে বিধানসভা ভোটের প্রচারে এসে তাঁর আর্জি, প্রার্থীর নাম ভুললেও তাঁকে ও পদ্মের প্রতীককে যেন না ভোলেন সাধারণ ভোটাররা৷ তাঁকে মনে করেই যেন ভোট দেন ভোটাররা। গত বিধানসভা নির্বাচনে মমতাও একই ভাবে ভোট প্রার্থনা করেছিলেন।

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৯৪টি কেন্দ্রেই তিনি প্রার্থী। সে কথা মনে রেখেই যেন ভোট দেন ভোটাররা। শনিবার হিমাচল প্রদেশের সোলানে একটি সভায় একই সুর শোনা গেলপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে৷ সভায় তিনি বলেন, ‘আপনাদের বিজেপি প্রার্থীর নাম মনে রাখতে হবে না৷ শুধু ভোট দেওয়ার সময় মনে রাখুন বিজেপি-র প্রতীক পদ্মকে৷ আমি আপনাদের কাছে এসেছি পদ্ম চিহ্নটিকে নিয়ে৷ আপনারা যখনই ভোট দেওয়ার সময় পদ্ম চিহ্নটিকে দেখবেন, তখন মনে করবেন, বিজেপি ও মোদিজি আপনাদের কাছে এসেছেন’৷ এ দিনের সভা থেকে মোদি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে৷ তিনি বলেন, ‘কংগ্রেসের স্বভাবই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া৷ কংগ্রেস কোনওদিন হিমাচলের উন্নয়নকে প্রাধান্য দেয়নি৷ কিন্তু উল্টোদিকে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি৷ আগামী নভেম্বরের ১২ তারিখে প্রতিটি ভোট ভবিষ্যতে ওই রাজ্যের উন্নয়নের যাত্রাপথ প্রস্তুত করবে, ঠিক করবে আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা’৷

মোদি এদিনের সভা থেকে মনে করিয়ে দেন, হিমাচলের সাধারণ মানুষ জানেন, বিজেপি মানে স্থায়ী এক প্রশাসন৷ বিজেপি সর্বদা উন্নয়নের বিষয়টিকে সবার উপরে রাখে, এক্ষেত্রেও রাখবে৷ হিমাচলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে গেরুয়া শিবির। পাহাড়ি এই রাজ্যে সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদল হয়। তাই চাপে পড়ে সে রাজ্যের নেতাদের উপর আস্থা না রেখে নিজেকেই তুলে ধরার চেষ্টা করলেন মোদি।

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন