আমাকে উগ্রপন্থী বা খুনি ভাববেন না, জেল থেকে বেরিয়ে আবেদন রাজীব হত্যায় অপরাধী রবিচন্দ্রনের

আমায় উগ্রপন্থী বা খুনি ভাববেন না। জেল থেকে বেরিয়ে এই মন্তব্য করলেন রাজীব গান্ধী হত্যায় অপরাধী আরপি রবিচন্দ্রন

Share:

নিজস্ব প্রতিনিধি : আমি পরিস্থিতির শিকার। আমায় উগ্রপন্থী বা খুনি ভাববেন না। জেল থেকে বেরিয়ে এই মন্তব্য করলেন রাজীব গান্ধী হত্যায় অপরাধী আরপি রবিচন্দ্রন। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি নলিনী সহ ছ’জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়া হয়। শনিবার মাদুরাই সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান তিনি।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বদুরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। এই হত্যায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এলটিটিই সদস্য আরপি রবিচন্দ্রন। অন্য পাঁচজনের সঙ্গে রবিচন্দ্রনেরও যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত শুক্রবার সুপ্রিম কোর্ট এঁদের সবাইকে মুক্তির আদেশ দেয়। শনিবার জেল থেকে বেরিয়ে রবিচন্দ্রন বলেন, ‘উত্তর ভারতের লোকেরা যেন আমায় উগ্রপন্থী বা খুনি না ভাবেন। আমি পরিস্থিতির শিকার। সময় আসবে যখন বোঝা যাবে আমি নির্দোষ’। তিনি জানান, সময় এবং শক্তি বিচার করবে আমি সন্ত্রাসবাদী না স্বাধীনতা সংগ্রামী। তবে সময়ই বিচার করবে আমি নির্দোষ।

তিনি তাঁর মুক্তির জন্য তামিলনাড়ু সরকার ও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান। শনিবার মুক্তি পান আরেক অপরাধী নলিনী। তিনি অবশ্য নিজের কাজের জন্য দুঃখিত বলে জানান। রবিচন্দ্রন কিন্তু কোনও দুঃখপ্রকাশ করেননি।

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী