হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে নিগ্রহ, অনেক টালবাহানার পর অবশেষে গ্রেফতার শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) নেতা রমেশ মাত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে নিগ্রহ, অনেক টালবাহানার পর অবশেষে গ্রেফতার শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) নেতা রমেশ মাত্রে। ঘটনাটি ঘটেছে, ৬ জুলাই সন্ধ্যায় মহারাষ্ট্রের কল্যাণ ডোম্বিভলি পৌর কর্পোরেশন পরিচালিত শাস্ত্রী নগর হাসপাতালে। বুধবার (৮ জুলাই) সকালেই চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় তিন শিবসেনা কর্মীকে গ্রেফতার করেছিল।

তবে বিপাকে পড়ে ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন রমেশ মাত্রে। তাঁর দাবি ছিল, তিনি ওই মহিলা চিকিৎসককে আক্রমণ করেননি। কথা না শুনে ফোন দেখছিলেন বলে তিনি মহিলা চিকিৎসকের থেকে ফোন কেড়ে নেন। এতেই তিনি পড়ে যান, আঘাত পান। এই পদক্ষেপ একজন নারী ও তাঁর সন্তানের জীবন বেঁচেছে। অবশেষে বিস্তর তদন্তের পর আজ বিকেলে তাঁকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ মাত্রে ও আরও পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বুধবার তাঁকে তাঁর বাসভবন থেকে হেফাজতে নেওয়া হয়। হাসপাতালের গোটা ঘটনার ভিডিওটি এখন ভাইরাল। সকলে শিবসেনা আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

ঘটনাটা ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মহারাষ্ট্রের ওই হাসপাতালে সদ্যোজাত শিশুদের NICU ওয়ার্ডে কোনও বেড ছিল না। এমন পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলার পরিবারকে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর নবজাতকটি জন্ম নিলে এনআইসিইউ-এর প্রয়োজন হতে পারে, কিন্তু তাঁদের হাসপাতালের পর্যাপ্ত বিশেষ ওয়ার্ডের বেড নেই। তাই এক্ষুনি গর্ভবতী মহিলাকে অন্য হাসপাতালে ভর্তি করানো উচিত। এখান থেকেই গোলমালের সূত্রপাত। এরপরেই রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে চড়াও হন অভিযুক্ত শিবসেনা নেতা রমেশ এবং তাঁর দলবল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কর্পোরেটর ও তাঁর দলবল হাসপাতালের একটি কক্ষের ভেতরে ঢুকে  স্বাস্থ্যকর্মীদের ঘুষি ও চড় মারছেন। চিকিৎসকেরা বাধা দিতে এলে তাঁদের উপরেও হামলা চালানো হয়। একজন মহিলা চিকিৎসককে ঘটনার দৃশ্য মোবাইলে ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। তখনই তাঁর কাছ থেকেই মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন রমেশ। তিনি না শোনায় থাপ্পড় মেরে ফোনটা ফেলে দেন। তাঁকে চুলের মুঠি ধরে পেটাতে থাকেন রমেশ। এই বিশৃঙ্খল পরিস্থিতি তিন মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। এই ঘটনার কয়েকদিনের মধ্যে কঠোর পদক্ষেপ নিল মহারাষ্ট্র পুলিশ। এবং রমেশ সহ তিন জনকে গ্রেফতার করল।

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম

‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা