ছুটছে শেয়ার বাজার, সর্বকালীন উচ্চতা ছুঁল সেনসেক্স-নিফটি

নিফটি বেড়েছে ২২৪ সূচকের বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার। মঙ্গলবারের পরে বুধবার আরও ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি। বাজার খুলতে না খুলতেই সর্বকালীন উচ্চতা ছুঁল সেনসেক্স। সকাল এগারোটা নাগাদ ৭৭৩ দশমিক ৩১ সূচক বেড়ে ৬৩ হাজার ৭৪৩ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছেছে সেনসেক্স। আর ২২৪.৯০ সূচক বেড়ে ১৮ হাজার ৯১৬ দশমিক ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে নিফটি। সকালেই বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে এইচডিএফসি লিমিটেডের সংযুক্তিকরণের খবরে গতকাল মঙ্গলবারই তিন দিন বাদে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার বাজার। এদিন সকালে বাজার খুলতে না খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে থাকে সেনসেক্স ও নিফটি। ২০২২ সালের ডিসেম্বর মাসে ৬৩ হাজার ৫৮৩ দশমিক শূন্য সাত সূচকে পৌঁছেছিল সেনসেক্স। গত বুধবার এক সময়ে ওই রেকর্ড ভেঙ্গে গিয়েছিল।এক পর্যায়ে ৬৩ হাজার ৫৮৮ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছে যায়। যা সেনসেক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। কিন্তু শেষ লগ্নে সামান্য কমে ৬৩ হাজার ৫২৩ দশমিক ১৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। ফের এক সপ্তাহের ব্যবধানে সর্বকালীন উচ্চতায় পৌঁছল সেনসেক্স ও নিফটি।

এদিন সকালে টাইটান, বাজাজ ফিনান্স, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইটিসি, লার্সেন অ্যান্ড টুবরো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল ও ইনফোসিসের শেয়ার দর এক লহমায় অনেকটাই বেড়েছে। তবে অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইচসিএল টেকনোলিজিস, পাওয়ার গ্রিড ও এনটিপিসির শেয়ার দর কমেছে।  

 

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী