দেবীর বোধনের দিনেও শেয়ারবাজারে ধস, ২৩২ পয়েন্ট কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, ‘রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।’ ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে টালমাটাল দালাল স্ট্রিট। শুক্রবার ফের পতনের মুখ দেখল শেয়ারবাজার। একদিনে ২৩২ সূচক হারিয়ে সাড়ে ৬৫ হাজারের নিচে নেমে গিয়েছে সেনসেক্স। টানা তিন দিনে এক হাজারের বেশি সূচক হারিয়েছে। নিফটির অবস্থাও তৈথবচ। ৮২ পয়েন্ট খুঁইয়ে ১৯,৫৪২.৬৫ সূচকে দাঁড়িয়েছে নিফটি। টানা তিনদিন শেয়ারবাজারে ধসে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

গতকাল বৃহস্পতিবারই ২৪৮ সূচক খুঁইয়ে ৬৫,৬২৯.২৪ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে অনেকটা কম সূচক নিয়ে ৬৫,৪৩৭.০৭ পয়েন্ট নিয়ে শুরু করেছিল  লেনদেন। মাঝে খানিকটা সময় ঊর্ধ্বমুখী হলেও দিনের অধিকাংশ সময়ে নিম্নগতিতেই এগিয়েছে সেনসেক্স। এক সময়ে ৬৫,৩০৮.৩১ সূচকে নেমে গিয়েছিল। যদিও শেষ লগ্নে সামান্য বেড়ে ৬৫, ৩৭৯.৬২ পয়েন্ট নিয়ে বন্ধ হয়। অটো থেকে তথ্য প্রযুক্তি, ওষুধ থেকে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান-সব ক্ষেত্রই রেড জোনে পৌঁছে গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উদ্ভুত পরিস্থিতিতে গোটা বিশ্বের শেয়ারবাজারই নিম্নমুখী। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। ইজরায়েল-হামাস লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটবে না।

এদিন বাজারে মিডক্যাপ অন্তর্ভুক্ত সংস্থাগুলির শেয়ারদরও কমেছে। কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টিসিএস, নেসলের শেয়ার দর আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী ছিল। তবে ডিভি’স ল্যাব, আইটিসি, হিন্দুস্থান লিভার, জেএসডব্লিউ্ স্টিলের শেয়ারমূল্য শতাংশের মতো কমেছে। শেয়ারবাজারে আরও পতন ঘটতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে গিয়েছে।  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের