এইচএমপিভি ভাইরাস থাবা বসাতেই ডুবল শেয়ারবাজার, ৮ লক্ষ কোটি টাকা গায়েব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চিনে তাণ্ডব চালানো এইচএমপিভি ভাইরাস থাবা বসিয়েছে দেশে। বেঙ্গালুরুতে ৩ ও ৮ মাসের দুই শিশুর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আর তাতেই শুরু হয়েছে আতঙ্ক। সেই আতঙ্কের জেরে থরহরিকম্প শুরু হয়েছে শেয়ারবাজারে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর একটা পর্যন্ত ১২০০ সূচকের কাছাকাছি খুঁইয়েছে সেনসেক্স। এক ধাক্কায় আট লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে বাজার থেকে। আর তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের।

অথচ এদিন সকালে আগের দিনের চেয়ে খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। বাজার খোলার সময়ে সেনসেক্সের সূচক ছিল ৭৯ হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্ট। বাজার খোলার পরে উপরের দিকে চড়তে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। একটা সময়ে সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৭৯ হাজার ৫৩২ দশমিক ৬৭ পয়েন্টে। কিন্তু ততক্ষণে বেঙ্গালুরুর আট মাস ও তিন মাস বয়সী দুই শিশুর শরীরে চিনা ভাইরাস এইচএমপিভি শনাক্তের খবর ছড়িয়ে পড়েছে। আর সেই খবরের ধাক্কাতে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটির সূচক।

এক সময়ে ১ হাজার ২৬৪ সূচক খুঁইয়ে ৭৭ হাজার ৯৫৯ দশমিক ৯৫ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। ৩০ সংস্থার শেয়ার দর লাল জোনে পৌঁছে যায়। পরে ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়াতে থাকে। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরে ফের গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। আর তাতেই এক ধাক্কায় ৮ লক্ষ কোটি টাকা পকেট থেকে খোয়ান বিনিয়োগকারীরা। রীতিমতো হাহাকার পড়ে যায়।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল