Sensex: মঙ্গলে অমঙ্গল, সূচক পতন দিয়ে শুরু বেচা-কেনা

সূচক ৩৭৪.৭২ পয়েন্ট পড়ে থামে ৫২, ৪৭১.৯৮ পয়েন্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সোমবারের পর মঙ্গলবারেও সূচকের (Sensex) পতন দিয়ে শুরু হল কেনা-বেচা। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৭৪.৭২ পয়েন্ট পড়ে থামে ৫২, ৪৭১.৯৮ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ারের দাম এদিন অনেকটাই পড়ে যায়। সূচক (Sensex)পড়ে নিফটিরও। নিফটির সূচক ১০০.১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৬৭৪.২৫ পয়েন্টে।

এদিন যে ৩০টি শেয়ারের দাম পড়ে তার মধ্যে রয়েছে এশিয়ান পেন্টস, টেক মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি, টাইটান, এইচডিএফসি ব্যাঙ্ক। লাভের মুখ দেখেছে ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড, এনটিপিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস। সূচক (Sensex)পতনের সাক্ষী শুধুমাত্র দালাল স্ট্রিট নয়, সিওল, টোকিও হংকং সাংহাইয়ের শেয়ারবাজারেও চলছে দোলাচল।

সূচকের (Sensex)পতন ঘটলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হলেও কমেছে। আশা করা যেতে পারে, তেলের দাম হ্রাস পাওয়ায় ভারত-সহ অন্যান্য দেশের পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা হলেও কমবে।

তবে যে খবর সব থেকে বেশি উদ্বেগের, তা হল শেয়ার বাজারে দোলাচল। শুক্রবার সপ্তাহের শেষ বেচা-কেনার দিন বাজার থেকে গায়েব হয়ে গিয়েছিল লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আশায় ছিলেন, সোমবার বাজার খুললে সূচক চাঙ্গা থাকবে। শুক্রবার তাদের যে পরিমাণ ক্ষতির মুখ দেখতে হয়েছে, তা ফিকে হবে। পুষিয়ে যাবে লোকসান। সোমবার তাদের সেই আশা পূরণ হয়নি। আশা পূরণ হল না মঙ্গলেও। বাজার বন্ধের সময় সূচক কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

আরও পড়ুন দালাল স্ট্রিটে রক্তস্নান, বাজার থেকে ভ্যানিশ সাড়ে সাত লক্ষ কোটি

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!