ফের হিজাব বিতর্ক, নিট পরীক্ষায় বসতে বাধা

হিজাব খুলতে বাধ্য করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা ও ওয়াসিম: ফের মাথাচাড়া দিল হিজাব (hijab)বিতর্ক। একই দিনে দুই জায়গা থেকে পাওয়া গিয়েছে খবর। রবিবার ছিল নিট পরীক্ষা। রাজস্থানের কোটা (Kota) এবং মহারাষ্ট্রের ওয়াশিম (Washim) পরীক্ষাকেন্দ্রে হিজাব পরে আসায় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে পরীক্ষাকেন্দ্রের অবজার্ভারকে (ovserver) মুচলেকা দিতে বাধ্য করা হয়। পর্যবেক্ষক এই মর্মে মুচলেকা দেন, পরীক্ষাকেন্দ্রে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনি দায়ী থাকবেন। কোটার (Kota) ঘটনায় জানা গিয়েছে, বাকি পড়ুয়ারা প্রতিবাদ করলে স্কুল কর্তৃপক্ষ হিজাব পরে পডু়য়াদের পরীক্ষায় বসার অনুমতি দেয়। যদিও ওয়াশিমের (Washim) ক্ষেত্রে পডু়য়াদের সাফ জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা দিতে গেলে হিজাব খুলে ঢুকতে হবে। কেরিয়ারের কথা ভেবে পডুয়ারা হিজাব (hijab)খুলে পরীক্ষার হলে ঢোকে। পরীক্ষা শেষে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রুজু করে। এই খবর লেখা পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্ত মুসলিম ছাত্রীদের হিজাব (hijab)পড়া নিয়ে তেতে ওঠে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকী মামলা গড়ায় আদালতেও (court) । কর্নাটক হাইকোর্টেও (Karnataka High court) দায়ের হয়েছিল মামলা। রায় দিতে গিয়ে কর্নাটক হাইকোর্ট জানায়, স্কুলের নির্দেশিকায় যদি হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা থাকে, তাহলে সেই নির্দেশিকা মেনেই পডু়য়াদের স্কুলে প্রবেশ করতে হবে। কিছুদিন ধরে উত্তপ্ত থাকার পর বিষয়টি থিতিয়ে গিয়েছিল। নতুন করে রবিবার ফের পুরনো বিতর্ক মাথাচাড়া দিল।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে