মোদি ভজনার পুরস্কার, ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা শাহরুখকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  আচমকাই ডিগবাজি খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় নেমে পড়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। জি-২০ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে টুইট করার পাশাপাশি গণপতি উ‍ৎসবে লাড্ডুর বাক্স হাতে বিজেপি ও শিবেসেনা (শিণ্ডে) নেতাদের বাড়ির দরজায়-দরজায় ছুটে  গিয়েছিলেন ‘জওয়ান’ নায়ক। আর  ওই মোদি-বিজেপি ভজনার পুরস্কার হাতেনাতেই পেলেন। শাহরুখ খানকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনা-বিজেপি জোট সরকারের অধীনস্ত মুম্বই পুলিশ। ফলে এখন থেকে মুম্বই পুলিশের ছয়জন সশস্ত্র জওযান বলি অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ওই ছবি সফল  করার জন্য গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার রাতের অন্ধকারে বৈঠক করার অভিযোগ উঠেছে শাহরুখের বাড়িতে। সূত্রের খবর, ছবিতে দুর্নীতি থেকে শুরু করে কৃষক মৃত্যু নিয়ে তাঁর সংলাপ মোদি সরকারের বিরুদ্ধে নয়, পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বলেই জানিয়েছেন বলি অভিনেতা। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়াও দাবি করেছেন, ‘মনমোহন সিংয়ের সরকারের দুর্নীতির বিরুদ্ধে ‘জওয়ান’ ছবিতে সরব হয়েছেন শাহরুখ খান।’ বিজেপি মুখপাত্রের ওই দাবি নিয়ে টুঁ শব্দটি করেননি শাহরুখ কিংবা ছবির প্রযোজক রেড চিলি’জ –এর আধিকারিকরা।

মুম্বই পুলিশের পক্ষ থেকে ইদানিং ‘বিজেপি ঘনিষ্ঠ’ হয়ে ওঠা শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, ‘আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে বলি অভিনেতার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গোয়েন্দাদের বিশেষ সুপারিশেই তাই ‘জওয়ান’ নায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।’

আরজি কর কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…