শাহরুখ ঝড়, প্রথমদিনে ৫৫ কোটি টাকা ঘরে তুলল পাঠান

বাদশা অভিনীত পাঠান মুক্তির দিনেই ৫৫ কোটি টাকা আয় করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের (Bollywood) ইতিহাসে এই প্রথম। আয়ের নিরিখে হিন্দি সিনেমা জগতে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল শাহরুখের (Shah Rukh Khan) পা্ঠান (Pathaan)। বাদশা অভিনীত পাঠান মুক্তির দিনেই ৫৫ কোটি টাকা আয় করল।

২৫ জানুয়ারি, বুধবার দেশজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির দিনেই কার্যত ছক্কা হাঁকাল বাদশা অভিনীত এই ছবি। দেশজুড়ে বিভিন্ন গেরুয়া উগ্রপন্থী সংগঠনের হুঁশিয়ারি সত্ত্বেও প্রথমদিনে বক্স অফিসে রেকর্ড করল পাঠান। মুক্তির দিনেই ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। যা বলিউডের ইতিহাসে এই প্রথম। এর আগে কোনও হিন্দি ছবি মুক্তির দিনে এত রোজগার করতে পারেনি। ট্রেন্ড অ্যানালিসিস ও ছবি সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh) বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছেন। তরণ আদর্শ (Taran Adarsh) নিজের টুইটার হ্যান্ডেলে পরিসংখ্যান দিয়ে লিখেছেন, ‘পাঠান’ (Pathaan) ছবির আগে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF: Chapter 2. ) বক্স অফিসে ৫৩.৯৫ কোটি টাকার ব্যবসা করেছিল। ‘ওয়ার’ (War)ছবি মুক্তির দিনে আয় করেছিল ৫১.৬০ কোটি টাকা। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ (Thugs Of Hindustan)  প্রথম দিনে আয় করেছিল ৫০.৭৫ কোটি টাকা।

প্রসঙ্গত দীর্ঘ ৪ বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। বুধবার মুক্তি পাওয়া পাঠান দেখার জন্য শাহরুখের ভক্তদের অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। টিকিটের চাহিদা দেখে প্রথম দিনেই দেশের একাধিক সিনেমা হল পর্দার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ দেখানোর কথা ছিল। বুধবার প্রথম শোয়ের পরে আরও ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সিনেমা হল কর্তৃপক্ষ। সারা বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় দেখানো হচ্ছে শাহরুখের পাঠান।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?