মৌলিক অধিকারে হস্তক্ষেপ! রেশন কার্ড নয়, ফুড কুপন দেখালেই মিলবে খাদ্যশস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : রেশন কার্ড হাতে নিয়ে দোকানে গেলেই পাওয়া যেত বিনামূল্যে রেশন। এবার সেই জায়গাতেও হস্তক্ষেপ করতে চলেছে মোদি সরকার। প্রথমে কার্ড নিয়ে রেশষন তুললেই হত, বর্তমানে আবার এসেছে বায়োমেট্রিক দিয়ে রেশন তুলতে হয়। এবার শুধু রেশনকার্ড থাকলেও হবে না। মোবাইল ফোনে আসা ফুড কুপন দেখাতে হবে। তারপরেই মিলবে রেশন। গরিব মানুষ এতকিছু বোঝেন না। নিজেদের মৌলিক অধিকার পেতেও এবার থেকে কাঠখড় পোহাতে হবে। এটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়।

গিফট কুপন, ফুড কুপন বলতে এতদিন আমরা বিলাসিতার কথাই মনে হত। এবার গরিব অসহায় মানুষগুলোকেও নিজেদের অধিকারের জন্য এই কুপনের ওপরে ভরসা করতে হবে। জানা গিয়েছে, মোবাইলে মেসেজের মাধ্যমে ডিজিটাল কারেন্সি আসবে। যআর নাম সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। সেটি দেখিয়ে তবেি মিলবে রেশন। এত বছরের প্রথ ভেঙে এবার রেশন কার্ডের সঙ্গে ফুডকুপন নিয়েও দাঁড়াতে হবে রেসনের লাইনে।

চাল বা গম যাই নিতে হোক, একই পদ্ধতিতে নিতে হবে। এমনই পদ্ধতি এবার চালু করতে চলেছে মোদি সরকার। রবিবার গুজরাত দিয়ে শুরু হতে চলেছে এই নয়া পদ্ধতি। ধীরে ধীরে অন্যরাজ্যেও চালু হবে এই পদ্ধতি। বাংলাও এই পদ্ধতি থেকে ছাড় পাবে না। কিন্তু এই মুহূর্তে বাংলাতে এই পদ্ধতি চালু করার সম্ভাবনা কম। তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন। তাই ভোটের আগে এই পদ্ধতি চালু করার সম্ভাবনা কম। কিন্তু ভোটের পরে বাংলাতেও এই পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে খাদ্যমন্ত্রকের।

বহু সাধারম গরিব মানুষের কাছে মোবাইল বিলাসিতা। তাঁরা কীভাবে খাদ্যদ্রব্য গ্রহম করবে? এরকোনো উত্তর নেই মন্ত্রকের কাছে। এর থেকেই স্পষ্ট মুখে গরিব মানুষের পাশে থাকার বুলি। কিন্তু আদতে তাঁদেরই মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। জানা গিয়েছে, পরিবারের প্রধানের মোবাইলে ২টি ই-রুপি আসবে। দোকানে গিয়ে সেটি দেখাতে হবে। আধার নম্বরের সঙ্গে সেই নম্বর মিললে গ্রাহকের মোবাইলে ওটিপি আসবে। বা মেলানো হবে বায়োমেট্রিক। তারপরেই কুপনের সাহায্যে মিলবে রেশন। কুপন কাজ করলে কমিশন মিলবে রেশন দোকানদারদের।

খাদ্যমন্ত্রকের দাবি, সঠিক মানুষ খাদ্য দ্রব্য পাচ্ছে কিনা জানতেই এই পদ্ধতি চালু করা হচ্ছে। কিন্তু আদতে সাধারম মানুষি বিপদে পড়বে। তার কারণ বহু মানুষ সঠিক পদ্ধতিতে মোবাইল ব্যবহার করতে জানেন না।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay