আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ের শেষকৃত্যের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শ্রদ্ধা ওয়াকারের বাবা

নিজস্ব প্রতিনিধিঃ এখন অধরা রয়েছে মেয়ের বিচার । দিল্লির মেহেরৌলি থানায় একটি স্টোর রুমে এখন পড়ে  শ্রদ্ধা ওয়াকারের দেহাংশ।  কবে হবে মেয়ের শেষকৃত্য সেই দিনের অপেক্ষা করছিলেন বাবা বিকাশ ওয়াকার।   এই অবস্থায় রবিবার  মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল  শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকারের। দেখা হল না মেয়ের শেষকৃত্য।

২০২২ সালের ২০ নভেম্বর দিল্লির ছতরপুরের নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল নিখোঁজ তরুণী শ্রদ্ধা ওয়ালকারের দেহ। শ্রদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছিল তাঁরই ছায়াসঙ্গী আফতাব আমিন পুণাওয়ালার বিরুদ্ধে।  তদন্তে নামে দিল্লি পুলিশ । আর তখনই সামনে আসে ওই বছর  ১৮ মে খুন হন ২৭ বছরের  শ্রদ্ধা ওয়াকার । এরপর তাঁর দেহ ৩৫ টি টুকরো করে জঙ্গলের ফেলে দেওয়া হয় । আর এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত  প্রেমিক এবং লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার । এনারা দুজনেই থাকতেন মেহরাউলিতে একটি ভাড়া বাড়িতে ।  আর সেখানেই খুন হন শ্রদ্ধা। 

মেয়ের মৃত্যুর ছয় মাস পর জানতে পারেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার  । এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিল্লি পুলিশ ওই বছরের ১২ নভেম্বর আফতাবকে গ্রেফতার করে।  এই ঘটনার কেটে গিয়েছে দুবছর । বিচার তো দূরের কথা, সাক্ষীদের সাক্ষ্যও এখনও শেষ হয়নি।  মেলেনি শ্রদ্ধার   দেহাংশ। টানা আড়াই বছর ধরে শেষকৃত্যের জন্যে অপেক্ষার দিনগুনতে গুনতেই  রবিবার প্রাণ হারালেন    শ্রদ্ধা ওয়াকারের বাবা। 

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ